ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে আইন চান বিএনপির সংসদ সদস্য

ছবি : সংগৃহীত
ফলো করুন

দেশের মসজিদ ও মাদ্রাসায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও মিটিং বন্ধে আইন পাসের দাবি জানিয়েছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

আলোচনায় অংশ নিয়ে রেজা আহাম্মেদ বলেন, মসজিদ আল্লাহর ঘর। সেখানে মানুষ নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে। কিন্তু কোনো রাজনৈতিক দলের মসজিদে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, এমন আইন করা প্রয়োজন, যাতে কোনো মসজিদ বা মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা না যায়।

রেজা আহাম্মেদ আরও বলেন, রাজনৈতিক দলগুলো যেমন মাঠ, স্কুল বা হলরুমে কর্মীসভা ও জনসভা করে, তেমনি যারা রাজনীতি করবে তাদেরও প্রকাশ্য স্থানে সভা-সমাবেশ করতে হবে। মসজিদে রাজনৈতিক মিটিং করার সুযোগ থাকা উচিত নয় বলে মত দেন তিনি।

তবে নিজের বক্তব্যের সঙ্গে সবাই একমত হবেন কি না, তা জানেন না বলেও সংসদে উল্লেখ করেন এই বিএনপি সংসদ সদস্য।

ট্যাগ : বিএনপি জাতীয় সংসদ স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মসজিদে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে আইন চান বিএনপির সংসদ সদস্য

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

দেশের মসজিদ ও মাদ্রাসায় সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও মিটিং বন্ধে আইন পাসের দাবি জানিয়েছেন কুষ্টিয়া-১ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

আলোচনায় অংশ নিয়ে রেজা আহাম্মেদ বলেন, মসজিদ আল্লাহর ঘর। সেখানে মানুষ নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে। কিন্তু কোনো রাজনৈতিক দলের মসজিদে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে বলেন, এমন আইন করা প্রয়োজন, যাতে কোনো মসজিদ বা মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা না যায়।

রেজা আহাম্মেদ আরও বলেন, রাজনৈতিক দলগুলো যেমন মাঠ, স্কুল বা হলরুমে কর্মীসভা ও জনসভা করে, তেমনি যারা রাজনীতি করবে তাদেরও প্রকাশ্য স্থানে সভা-সমাবেশ করতে হবে। মসজিদে রাজনৈতিক মিটিং করার সুযোগ থাকা উচিত নয় বলে মত দেন তিনি।

তবে নিজের বক্তব্যের সঙ্গে সবাই একমত হবেন কি না, তা জানেন না বলেও সংসদে উল্লেখ করেন এই বিএনপি সংসদ সদস্য।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ