ঢাকা    মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাজেট নিয়ে কথা না বলায় বিএনপি এমপিকে স্পিকারের মন্তব্য

ছবি : সংগৃহীত
ফলো করুন

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাজেটের মূল বিষয় নিয়ে কথা না বলায় জামালপুর-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুকে দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন এ ই সুলতান মাহমুদ বাবু।

নির্ধারিত সাত মিনিটের বক্তব্যে তিনি বাজেটের কাঠামো, রাজস্ব, ব্যয় বা অর্থনৈতিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা না করে দলীয় ইতিহাস, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন।

বক্তব্যে তিনি নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা এবং স্থানীয় মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরেন।

একপর্যায়ে তিনি বক্তব্যের জন্য সময় বাড়ানোর অনুরোধ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি বাজেট নিয়ে কথা বলেননি। এরপর তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করার নির্দেশ দেওয়া হয়।

পরে এ ই সুলতান মাহমুদ বাবু বলেন, তার এলাকার মানুষ তাকে তিনবার সংসদে পাঠিয়েছে এবং তারা উন্নয়ন প্রত্যাশা করে। ভবিষ্যতে কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় এলাকার সমস্যা নিয়ে বিস্তারিত কথা বলবেন বলেও জানান তিনি।

ট্যাগ : বিএনপি জাতীয় সংসদ সংসদ অধিবেশন

বাংলা ভিউজ

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

বাজেট নিয়ে কথা না বলায় বিএনপি এমপিকে স্পিকারের মন্তব্য

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের সাধারণ আলোচনায় অংশ নিয়ে বাজেটের মূল বিষয় নিয়ে কথা না বলায় জামালপুর-২ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এ ই সুলতান মাহমুদ বাবুকে দৃষ্টি আকর্ষণ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন এ ই সুলতান মাহমুদ বাবু।

নির্ধারিত সাত মিনিটের বক্তব্যে তিনি বাজেটের কাঠামো, রাজস্ব, ব্যয় বা অর্থনৈতিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা না করে দলীয় ইতিহাস, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন।

বক্তব্যে তিনি নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা এবং স্থানীয় মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরেন।

একপর্যায়ে তিনি বক্তব্যের জন্য সময় বাড়ানোর অনুরোধ করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি বাজেট নিয়ে কথা বলেননি। এরপর তাকে সংক্ষিপ্তভাবে বক্তব্য শেষ করার নির্দেশ দেওয়া হয়।

পরে এ ই সুলতান মাহমুদ বাবু বলেন, তার এলাকার মানুষ তাকে তিনবার সংসদে পাঠিয়েছে এবং তারা উন্নয়ন প্রত্যাশা করে। ভবিষ্যতে কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় এলাকার সমস্যা নিয়ে বিস্তারিত কথা বলবেন বলেও জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ