ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভাঙ্গা হাইওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

ছবি: সংগৃহীত
ফলো করুন

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হৃদয় শেখ (২০) ও সাকিব শেখ (২২)। সাকিব দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির চালক ছিলেন এবং হৃদয় ছিলেন পথচারী।

পুলিশ জানায়, নগরকান্দা থেকে মোটরসাইকেলে করে ঢাকাগামী লেনে ইন্টারচেঞ্জ এলাকা অতিক্রম করছিলেন সাকিব। এ সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন হৃদয়। মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে চালক সাকিব ও পথচারী হৃদয় দুজনই সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহান জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ : ফরিদপুর সড়ক দুর্ঘটনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

ভাঙ্গা হাইওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন হৃদয় শেখ (২০) ও সাকিব শেখ (২২)। সাকিব দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির চালক ছিলেন এবং হৃদয় ছিলেন পথচারী।

পুলিশ জানায়, নগরকান্দা থেকে মোটরসাইকেলে করে ঢাকাগামী লেনে ইন্টারচেঞ্জ এলাকা অতিক্রম করছিলেন সাকিব। এ সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন হৃদয়। মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে চালক সাকিব ও পথচারী হৃদয় দুজনই সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহান জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ