ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদেশিদের দ্রুত কিয়েভ ছাড়ার আহ্বান রাশিয়ার

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের শহরটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে বিদেশি নাগরিকদের ইউক্রেন সফর থেকে বিরত থাকতে এবং স্থানীয় বাসিন্দাদের সামরিক ও প্রশাসনিক স্থাপনা এড়িয়ে চলতে বলেছে মস্কো।

শনিবার (৩ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয়।

বিবৃতিতে মস্কো জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরের সামরিক লক্ষ্যবস্তুতে রুশ বাহিনীর হামলা অব্যাহত থাকবে। রাশিয়ার বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর ইউক্রেনীয় বাহিনীর কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বিদেশি নাগরিক, বিশেষ করে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান বা দেশটিতে ভ্রমণ না করার বিষয়ে আবারও সতর্ক করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, যারা এ সতর্কতা উপেক্ষা করবেন, সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিণতির দায় তাদের নিজেদেরই বহন করতে হবে।

মস্কো জানিয়েছে, নতুন করে দেওয়া এই সতর্কবার্তা প্রথম নয়। গত ২৫ মে প্রকাশিত একটি বিবৃতি এবং বিদেশি অংশীদারদের কাছে পাঠানো কূটনৈতিক চিঠিতেও একই ধরনের সতর্কতা দেওয়া হয়েছিল।

এর দুই দিন পর, ২৭ মে কূটনৈতিক কোরের জন্য আয়োজিত এক ব্রিফিংয়েও বিষয়টি পুনর্ব্যক্ত করেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, নরওয়ে ও সুইজারল্যান্ডও তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ না করার পরামর্শ একাধিকবার দিয়েছে।

এরপরও অনেক দেশের দূতাবাস কিয়েভে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিদেশি কর্মকর্তাদের ইউক্রেন সফর অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এসব সতর্কতা উপেক্ষা করে যারা ইউক্রেনে অবস্থান বা সফর করছেন, তারা জেনেশুনেই নিজেদের চরম ঝুঁকির মধ্যে ফেলছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

ট্যাগ : ইউক্রেন রাশিয়া মস্কো কিয়েভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিদেশিদের দ্রুত কিয়েভ ছাড়ার আহ্বান রাশিয়ার

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থানরত বিদেশি নাগরিক ও কূটনীতিকদের শহরটি ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে বিদেশি নাগরিকদের ইউক্রেন সফর থেকে বিরত থাকতে এবং স্থানীয় বাসিন্দাদের সামরিক ও প্রশাসনিক স্থাপনা এড়িয়ে চলতে বলেছে মস্কো।

শনিবার (৩ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সতর্কতা দেওয়া হয়।

বিবৃতিতে মস্কো জানিয়েছে, কিয়েভসহ ইউক্রেনের অন্যান্য শহরের সামরিক লক্ষ্যবস্তুতে রুশ বাহিনীর হামলা অব্যাহত থাকবে। রাশিয়ার বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর ইউক্রেনীয় বাহিনীর কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ জবাবে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় বিদেশি নাগরিক, বিশেষ করে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের কর্মীদের ইউক্রেনে অবস্থান বা দেশটিতে ভ্রমণ না করার বিষয়ে আবারও সতর্ক করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, যারা এ সতর্কতা উপেক্ষা করবেন, সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিণতির দায় তাদের নিজেদেরই বহন করতে হবে।

মস্কো জানিয়েছে, নতুন করে দেওয়া এই সতর্কবার্তা প্রথম নয়। গত ২৫ মে প্রকাশিত একটি বিবৃতি এবং বিদেশি অংশীদারদের কাছে পাঠানো কূটনৈতিক চিঠিতেও একই ধরনের সতর্কতা দেওয়া হয়েছিল।

এর দুই দিন পর, ২৭ মে কূটনৈতিক কোরের জন্য আয়োজিত এক ব্রিফিংয়েও বিষয়টি পুনর্ব্যক্ত করেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, নরওয়ে ও সুইজারল্যান্ডও তাদের নাগরিকদের ইউক্রেন ভ্রমণ না করার পরামর্শ একাধিকবার দিয়েছে।

এরপরও অনেক দেশের দূতাবাস কিয়েভে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং বিদেশি কর্মকর্তাদের ইউক্রেন সফর অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, এসব সতর্কতা উপেক্ষা করে যারা ইউক্রেনে অবস্থান বা সফর করছেন, তারা জেনেশুনেই নিজেদের চরম ঝুঁকির মধ্যে ফেলছেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ