ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাদের এ বদলি করা হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জ অফিসে তার সংযুক্তি বহাল থাকবে। সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে পাঠানো হয়েছে।

এ ছাড়া মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জ এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগ : ডিএমপি ট্রাফিক আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ডিএমপির ১১ পুলিশ পরিদর্শককে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাদের এ বদলি করা হয়েছে বলে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেন অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। সিলেট রেঞ্জ অফিসে তার সংযুক্তি বহাল থাকবে। সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে এবং তোফায়েল আহমেদকে রংপুর রেঞ্জে পাঠানো হয়েছে।

এ ছাড়া মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে। মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জ এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

বদলি হওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ৮ অক্টোবর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা ‘স্ট্যান্ড রিলিজ’ হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ