ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভাঙ্গা হাইওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ দুজন নিহত হয়েছেন।বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন হৃদয় শেখ (২০) ও সাকিব শেখ (২২)। সাকিব দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির চালক ছিলেন এবং হৃদয় ছিলেন পথচারী।[BANGVIEWS-POST:4064]পুলিশ জানায়, নগরকান্দা থেকে মোটরসাইকেলে করে ঢাকাগামী লেনে ইন্টারচেঞ্জ এলাকা অতিক্রম করছিলেন সাকিব। এ সময় রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন হৃদয়। মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিলে চালক সাকিব ও পথচারী হৃদয় দুজনই সড়কে ছিটকে পড়েন।দুর্ঘটনার খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহান জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভাঙ্গা হাইওয়েতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২