ঢাকা    রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ ২১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিদ্যুৎ সংকটের দায় বর্তমান সরকারের নয়: ডা. জাহেদ

ছবি : সংগৃহিত
ফলো করুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই। তবে সাধারণ মানুষ ভোগান্তিতে থাকায় তাদের কষ্টের জন্য সরকার দুঃখ প্রকাশ করছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণ বর্তমান সরকারকে বড় ধরনের সমর্থন দিয়েছে। তাই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ কাজে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, অতীতে এমন একটি সরকার ছিল, যাদের জনগণের কাছে নির্বাচনের মাধ্যমে জবাবদিহি করার দায় ছিল না। ফলে জনগণের স্বার্থ ও প্রত্যাশার বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কার্যক্রম মূল্যায়নের প্রক্রিয়া চলছে। আগামীতে প্রতি ছয় মাস পর পর প্রতিটি মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, সরকারকে পাঁচ বছর পর জনগণের কাছে জবাব দিতে হবে। তাই এখন থেকেই কী কাজ করা হচ্ছে এবং কী ধরনের নীতি ও কর্মসূচি নেওয়া হচ্ছে, সে বিষয়ে সবাইকে অবগত থাকতে হবে।

জাহেদ উর রহমান বলেন, ভবিষ্যতে বাংলাদেশে একটি কার্যকর নির্বাচনী ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম লক্ষ্য। জনগণের সঙ্গে সরকারের যোগাযোগ এবং জনগণের মতামতের গুরুত্ব নিশ্চিত করতে হবে।

শিক্ষা ও সংস্কৃতির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, দেশের শিশু-কিশোরদের বিভিন্ন সৃজনশীল ও সহপাঠ্য কার্যক্রমে যুক্ত করতে হবে। খেলাধুলা, সংগীত, নৃত্যসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন।

তিনি জানান, ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন মাধ্যমকে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তবে এসব ক্ষেত্রে নেতিবাচক বিষয়গুলো বাদ দিয়ে ইতিবাচক সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করা হবে।

সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে বিভাগের আট জেলার জেলা প্রশাসক, সাংস্কৃতিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিদ্যুৎ সংকট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

রোববার, ০৪ অক্টোবর ২০২৬

বিদ্যুৎ সংকটের দায় বর্তমান সরকারের নয়: ডা. জাহেদ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের কোনো দায় নেই। তবে সাধারণ মানুষ ভোগান্তিতে থাকায় তাদের কষ্টের জন্য সরকার দুঃখ প্রকাশ করছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, জনগণ বর্তমান সরকারকে বড় ধরনের সমর্থন দিয়েছে। তাই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ কাজে সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, অতীতে এমন একটি সরকার ছিল, যাদের জনগণের কাছে নির্বাচনের মাধ্যমে জবাবদিহি করার দায় ছিল না। ফলে জনগণের স্বার্থ ও প্রত্যাশার বিষয়গুলো যথাযথ গুরুত্ব পায়নি।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিন পূর্ণ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কার্যক্রম মূল্যায়নের প্রক্রিয়া চলছে। আগামীতে প্রতি ছয় মাস পর পর প্রতিটি মন্ত্রণালয়ের কাজ পর্যালোচনা করা হবে।

তিনি আরও বলেন, সরকারকে পাঁচ বছর পর জনগণের কাছে জবাব দিতে হবে। তাই এখন থেকেই কী কাজ করা হচ্ছে এবং কী ধরনের নীতি ও কর্মসূচি নেওয়া হচ্ছে, সে বিষয়ে সবাইকে অবগত থাকতে হবে।

জাহেদ উর রহমান বলেন, ভবিষ্যতে বাংলাদেশে একটি কার্যকর নির্বাচনী ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম লক্ষ্য। জনগণের সঙ্গে সরকারের যোগাযোগ এবং জনগণের মতামতের গুরুত্ব নিশ্চিত করতে হবে।

শিক্ষা ও সংস্কৃতির বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। তিনি বলেন, দেশের শিশু-কিশোরদের বিভিন্ন সৃজনশীল ও সহপাঠ্য কার্যক্রমে যুক্ত করতে হবে। খেলাধুলা, সংগীত, নৃত্যসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করা প্রয়োজন।

তিনি জানান, ঐতিহ্যবাহী সংস্কৃতির বিভিন্ন মাধ্যমকে নতুনভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তবে এসব ক্ষেত্রে নেতিবাচক বিষয়গুলো বাদ দিয়ে ইতিবাচক সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করা হবে।

সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে বিভাগের আট জেলার জেলা প্রশাসক, সাংস্কৃতিক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ