দেশে জ্বালানি সংকট নিয়ে বিভ্রান্তি না ছড়িয়ে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, একদিকে দেশে তেল ও গ্যাস সংকটের কথা বলা হচ্ছে, অন্যদিকে হাজার হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। এত গাড়ি কীভাবে চলছে, সেই প্রশ্নও তোলেন তিনি।[BANGVIEWS-POST:5198]তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত জ্বালানি খরচ করে কর্মসূচি না করে সংসদে এসে নিজেদের দাবি তুলে ধরা। আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমেই জাতীয় সমস্যার সমাধান সম্ভব।জ্বালানি পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে দায়ী না করে শামা ওবায়েদ বলেন, আগের সরকারের সময়ে জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রভাব এখনো মোকাবিলা করতে হচ্ছে। অল্প সময়ে দীর্ঘদিনের সমস্যা সমাধান করা সম্ভব নয়।তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে।সারের সংকট নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। এ ধরনের প্রচারণা কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা।[BANGVIEWS-POST:5197]শামা ওবায়েদ আরও বলেন, গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার অব্যাহত রয়েছে। দেশের সমস্যা সমাধানে সংঘাত নয়, গঠনমূলক রাজনীতি প্রয়োজন।জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশকে গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।