রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কের দুই পাশে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া স্থাপিত ২০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়েছে।
শনিবার এ অভিযান পরিচালিত হয়, যা চার দিন ধরে চলমান বিশেষ যৌথ অভিযানের অংশ ছিল। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযানে অংশগ্রহণ করেন।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলেছিল। এতে ডিএমপির ট্রাফিক গুলশানের উপকমিশনার মো. তারেক জুবায়েরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপনগর পরিকল্পনাবিদসহ প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়কের সৌন্দর্য বজায় রাখা এবং অনুমোদনহীন বিলবোর্ড অপসারণের জন্য এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্যসমূহ