ঢাকা    মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: আইনমন্ত্রী

আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: আইনমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিলকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যাতে নতুন প্রজন্ম আইন পেশায় আগ্রহী হয়ে ওঠে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর রমনা এলাকায় বাংলাদেশ বার কাউন্সিল ভবনে ঢাকা ব্যাংকের নতুন সাব-ব্রাঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের লিগ্যাল প্রফেশনকে উন্নত পর্যায়ে নিতে আইনজীবীদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বার কাউন্সিলের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, অন্যান্য পেশার মতো আইনজীবীদেরও নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে চলতি বছর আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই বরাদ্দ আরও বাড়ানো হতে পারে।

আইনমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা ও বিচারকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও আইনজীবীদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ সীমিত। বর্তমানে অনেক আইনজীবী সার্টিফিকেট পাওয়ার পর অভিজ্ঞ সিনিয়রের সঙ্গে কাজ করে দক্ষতা অর্জন করেন। তবে এর পাশাপাশি বার কাউন্সিলের মাধ্যমে পরিকল্পিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা প্রয়োজন।

বার কাউন্সিলের কার্যক্রমে স্বচ্ছতা আনার বিষয়ে তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনা আরও জবাবদিহিমূলক করতে অভ্যন্তরীণ অডিটের পাশাপাশি বহিরাগত অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দেশের আইন পেশার উন্নয়নে সহযোগিতা করবে।

ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় আইনমন্ত্রী বলেন, ঋণের সব শর্ত পূরণের পরও কোনো উদ্যোক্তা সময়মতো অর্থ না পেলে তা দুর্ভাগ্যজনক। এ ধরনের সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক সময় ব্যাংকের নিম্নপদস্থ কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ফাইল প্রক্রিয়া করেন। পরে কোনো আর্থিক অনিয়মের ঘটনায় তাদের আইনি জটিলতায় পড়তে হয়। এ ধরনের ঝুঁকি থেকে কর্মকর্তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করা দরকার।

আইনমন্ত্রী বলেন, বার কাউন্সিলকে রাজনৈতিক কর্মকাণ্ড বা অনিয়মের জায়গা না বানিয়ে শিক্ষা, মেধা, দক্ষতা ও পেশাগত উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বার কাউন্সিল নেতৃত্ব তরুণ ও গতিশীল। সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আইন শিক্ষার্থী ও তরুণ আইনজীবীদের জন্য আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল এবং ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : আইনজীবী আইনমন্ত্রী বাংলাদেশ বার কাউন্সিল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১৭
  • ১৭ নভেম্বর ২০২৬
  • ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৪ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


আইনজীবীদের প্রশিক্ষণে ৫০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশ বার কাউন্সিলকে আধুনিক ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে, যাতে নতুন প্রজন্ম আইন পেশায় আগ্রহী হয়ে ওঠে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর রমনা এলাকায় বাংলাদেশ বার কাউন্সিল ভবনে ঢাকা ব্যাংকের নতুন সাব-ব্রাঞ্চ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, দেশের লিগ্যাল প্রফেশনকে উন্নত পর্যায়ে নিতে আইনজীবীদের প্রশিক্ষণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বার কাউন্সিলের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, অন্যান্য পেশার মতো আইনজীবীদেরও নিয়মিত প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে চলতি বছর আইনজীবীদের প্রশিক্ষণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই বরাদ্দ আরও বাড়ানো হতে পারে।

আইনমন্ত্রী বলেন, সরকারি কর্মকর্তা ও বিচারকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও আইনজীবীদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের সুযোগ সীমিত। বর্তমানে অনেক আইনজীবী সার্টিফিকেট পাওয়ার পর অভিজ্ঞ সিনিয়রের সঙ্গে কাজ করে দক্ষতা অর্জন করেন। তবে এর পাশাপাশি বার কাউন্সিলের মাধ্যমে পরিকল্পিত প্রশিক্ষণ ব্যবস্থা চালু করা প্রয়োজন।

বার কাউন্সিলের কার্যক্রমে স্বচ্ছতা আনার বিষয়ে তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনা আরও জবাবদিহিমূলক করতে অভ্যন্তরীণ অডিটের পাশাপাশি বহিরাগত অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিল একটি স্বাধীন নিয়ন্ত্রক প্রতিষ্ঠান। আইন মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে দেশের আইন পেশার উন্নয়নে সহযোগিতা করবে।

ব্যাংকিং খাত নিয়ে আলোচনায় আইনমন্ত্রী বলেন, ঋণের সব শর্ত পূরণের পরও কোনো উদ্যোক্তা সময়মতো অর্থ না পেলে তা দুর্ভাগ্যজনক। এ ধরনের সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, অনেক সময় ব্যাংকের নিম্নপদস্থ কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী ফাইল প্রক্রিয়া করেন। পরে কোনো আর্থিক অনিয়মের ঘটনায় তাদের আইনি জটিলতায় পড়তে হয়। এ ধরনের ঝুঁকি থেকে কর্মকর্তাদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করা দরকার।

আইনমন্ত্রী বলেন, বার কাউন্সিলকে রাজনৈতিক কর্মকাণ্ড বা অনিয়মের জায়গা না বানিয়ে শিক্ষা, মেধা, দক্ষতা ও পেশাগত উৎকর্ষের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান বার কাউন্সিল নেতৃত্ব তরুণ ও গতিশীল। সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আইন শিক্ষার্থী ও তরুণ আইনজীবীদের জন্য আকর্ষণীয় প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

অনুষ্ঠানে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল এবং ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ