ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সেনেগাল জাতীয় দলের নতুন কোচ প্যাট্রিক ভিয়েরা

সেনেগাল জাতীয় দলের নতুন কোচ প্যাট্রিক ভিয়েরা
ছবি : সংগৃহিত
ফলো করুন

ফ্রান্সের সাবেক তারকা মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরাকে সেনেগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।

সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরা পাপ থিয়াওয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। চলতি বছরের বিশ্বকাপে সেনেগাল ‘রাউন্ড অব ৩২’ থেকে বিদায় নেওয়ার পর থিয়াওয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়।

সেনেগাল ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, প্যাট্রিক ভিয়েরা এখন থেকে দেশটির সিনিয়র জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার আনুষ্ঠানিক পরিচয়পর্ব ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে পরে জানানো হবে।

৫০ বছর বয়সী ভিয়েরার জন্য এটি জাতীয় দলের কোচ হিসেবে প্রথম দায়িত্ব। এর আগে তিনি ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন।

কোচ হিসেবে ভিয়েরা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস, ফ্রান্সের নিস ও স্ট্রাসবুর্গ এবং ইতালির সিরি আ ক্লাব জেনোয়ার দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড় হিসেবে ভিয়েরা ছিলেন ফ্রান্সের অন্যতম সফল মিডফিল্ডার। তিনি ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ইউরো ২০০০ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ১০০টির বেশি ম্যাচ।

ক্লাব ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি পরিচিত আর্সেনালের হয়ে। ইংলিশ ক্লাবটির হয়ে ৪০০টির বেশি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা।

ট্যাগ : সেনেগাল ফুটবল দল প্যাট্রিক ভিয়েরা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১৮
  • ১৮ নভেম্বর ২০২৬
  • ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৬ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৩ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


সেনেগাল জাতীয় দলের নতুন কোচ প্যাট্রিক ভিয়েরা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ফ্রান্সের সাবেক তারকা মিডফিল্ডার প্যাট্রিক ভিয়েরাকে সেনেগাল জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ) এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে।

সেনেগালের রাজধানী ডাকারে জন্ম নেওয়া ভিয়েরা পাপ থিয়াওয়ের স্থলাভিষিক্ত হয়েছেন। চলতি বছরের বিশ্বকাপে সেনেগাল ‘রাউন্ড অব ৩২’ থেকে বিদায় নেওয়ার পর থিয়াওয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়।

সেনেগাল ফুটবল ফেডারেশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, প্যাট্রিক ভিয়েরা এখন থেকে দেশটির সিনিয়র জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। তার আনুষ্ঠানিক পরিচয়পর্ব ও পরবর্তী কার্যক্রমের বিষয়ে পরে জানানো হবে।

৫০ বছর বয়সী ভিয়েরার জন্য এটি জাতীয় দলের কোচ হিসেবে প্রথম দায়িত্ব। এর আগে তিনি ইংল্যান্ড, ফ্রান্স ও ইতালির বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন।

কোচ হিসেবে ভিয়েরা ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ক্রিস্টাল প্যালেস, ফ্রান্সের নিস ও স্ট্রাসবুর্গ এবং ইতালির সিরি আ ক্লাব জেনোয়ার দায়িত্ব পালন করেছেন।

খেলোয়াড় হিসেবে ভিয়েরা ছিলেন ফ্রান্সের অন্যতম সফল মিডফিল্ডার। তিনি ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ইউরো ২০০০ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ১০০টির বেশি ম্যাচ।

ক্লাব ক্যারিয়ারে তিনি সবচেয়ে বেশি পরিচিত আর্সেনালের হয়ে। ইংলিশ ক্লাবটির হয়ে ৪০০টির বেশি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ