ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর রায় ৩০ জুন

ছবি : সংগৃহিত
ফলো করুন

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।

সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর ফারুক আহমেদ। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর কথোপকথনের মাধ্যমে তার ‘কমান্ড রেসপন্সিবিলিটি’র বিষয়টি উঠে আসে। এছাড়া কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনাতেও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

ট্যাগ : হাসানুল হক ইনু

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর রায় ৩০ জুন

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আগামী ৩০ জুন ঘোষণা করা হবে।

সোমবার (২২ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর ফারুক আহমেদ। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনুর কথোপকথনের মাধ্যমে তার ‘কমান্ড রেসপন্সিবিলিটি’র বিষয়টি উঠে আসে। এছাড়া কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনাতেও তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ