ঢাকা    বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মাঝারি বর্ষণেই জলাবদ্ধ কক্সবাজার, দুর্ভোগে বাসিন্দা ও পর্যটক

মাঝারি বর্ষণেই জলাবদ্ধ কক্সবাজার, দুর্ভোগে বাসিন্দা ও পর্যটক
ছবি: সংগৃহীত
ফলো করুন

মাঝারি মাত্রার বর্ষণেই আবারও জলাবদ্ধতায় ডুবে গেছে পর্যটননগরী কক্সবাজার পৌর শহর। নালা পরিষ্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে শহরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার চিত্র ফের সামনে এসেছে। রোববার (২১ জুন) মাগরিবের আজানের সময় শুরু হওয়া বৃষ্টি এবং পরে রাতের টানা বর্ষণে শহরের প্রধান সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়গুলো পানিতে তলিয়ে যায়।

জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। ড্রেন উপচে পানি সড়কে উঠে আসায় বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন শহরবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিনের বিভিন্ন সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার পর তা তীব্র আকার ধারণ করে। প্রায় এক ঘণ্টা টানা বৃষ্টির পর মধ্যরাতেও আবার বৃষ্টি হয়। এতে কলাতলী, সুগন্ধা, হোটেল-মোটেল জোন, সাংস্কৃতিক কেন্দ্র এলাকা, বার্মিজ মার্কেট, বাজারঘাটা, বিজিবি ক্যাম্প, উপজেলা বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে হাঁটুসমান পানি জমে যায়। অনেক স্থানে সড়ক ও ড্রেনের পার্থক্য বোঝাও কঠিন হয়ে পড়ে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন হোটেল-মোটেল জোনে অবস্থানরত পর্যটকেরা। প্রধান সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক পর্যটক হোটেলে আটকা পড়েন। কেউ কেউ সমুদ্রসৈকত থেকে ফিরে আসতে গিয়ে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন। স্থানীয় বাসিন্দারাও দৈনন্দিন চলাচলে চরম সমস্যার মুখোমুখি হন।

বার্মিজ মার্কেট থেকে বাজারঘাটা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় পানি জমে যায়। পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক ও উপসড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় অনেক মানুষ কার্যত ঘরবন্দি হয়ে পড়েন।

শহরের বিজিবি ক্যাম্প এলাকা, গোলদিঘি, বৌদ্ধ মন্দির সড়ক, বড় বাজার, টেকপাড়া, কালুর দোকান, তারাবনিয়ারছড়া, নুরপাড়া, সমিতিপাড়া, নাজিরারটেক, ফদনারডেইল, কুতুবদিয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় একই পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকটি এলাকায় বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা দখল, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের কারণে কক্সবাজারে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবসতিপূর্ণ এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।

তাদের দাবি, পর্যটননির্ভর কক্সবাজার শহরের টেকসই উন্নয়নের স্বার্থে জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, খাল-নালা দখলমুক্তকরণ এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সম্প্রতি নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা অনেক ক্ষেত্রেই লোকদেখানো ছিল বলে অভিযোগ উঠেছে। ফটোসেশনের পরিবর্তে বাস্তবভিত্তিক কাজ না হলে বর্ষা মৌসুমজুড়ে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান বলেন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ট্যাগ : বৃষ্টির খবর কক্সবাজার সদর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

একই মঞ্চে পিতা ও পুত্র: ৩৭ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি, বাংলাদেশ পুলিশের ঐতিহ্যে বিরল এক অধ্যায়

দেশের হাসপাতালগুলোতে সৌরবিদ্যুৎ সম্প্রসারণের উদ্যোগ সরকারের

শ্রমিকদের নিরাপত্তা ও শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন

শ্রমিক বিক্ষোভে উত্তাল সাভার-আশুলিয়া, আহত ৫০

সাভারে পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন সাংবাদিকসহ আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রে এসআইয়ের আত্মহত্যা: পুলিশ সুপার

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার৫
  • ০৫ নভেম্বর ২০২৬
  • ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৪৯ ভোর
  • সূর্যোদয়৬:০৬ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪২ বিকাল
  • মাগরিব৫:২০ বিকাল
  • এশা৬:৩৬ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৬ ভোরইফতার ৫:২০ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬


মাঝারি বর্ষণেই জলাবদ্ধ কক্সবাজার, দুর্ভোগে বাসিন্দা ও পর্যটক

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

মাঝারি মাত্রার বর্ষণেই আবারও জলাবদ্ধতায় ডুবে গেছে পর্যটননগরী কক্সবাজার পৌর শহর। নালা পরিষ্কার ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে শহরের দুর্বল ড্রেনেজ ব্যবস্থার চিত্র ফের সামনে এসেছে। রোববার (২১ জুন) মাগরিবের আজানের সময় শুরু হওয়া বৃষ্টি এবং পরে রাতের টানা বর্ষণে শহরের প্রধান সড়ক, অলিগলি ও গুরুত্বপূর্ণ মোড়গুলো পানিতে তলিয়ে যায়।

জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। চরম দুর্ভোগে পড়েন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। ড্রেন উপচে পানি সড়কে উঠে আসায় বিভিন্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। দীর্ঘদিনের এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন শহরবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিনের বিভিন্ন সময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও সন্ধ্যার পর তা তীব্র আকার ধারণ করে। প্রায় এক ঘণ্টা টানা বৃষ্টির পর মধ্যরাতেও আবার বৃষ্টি হয়। এতে কলাতলী, সুগন্ধা, হোটেল-মোটেল জোন, সাংস্কৃতিক কেন্দ্র এলাকা, বার্মিজ মার্কেট, বাজারঘাটা, বিজিবি ক্যাম্প, উপজেলা বাজারসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে হাঁটুসমান পানি জমে যায়। অনেক স্থানে সড়ক ও ড্রেনের পার্থক্য বোঝাও কঠিন হয়ে পড়ে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন হোটেল-মোটেল জোনে অবস্থানরত পর্যটকেরা। প্রধান সড়কে পানি জমে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক পর্যটক হোটেলে আটকা পড়েন। কেউ কেউ সমুদ্রসৈকত থেকে ফিরে আসতে গিয়ে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েন। স্থানীয় বাসিন্দারাও দৈনন্দিন চলাচলে চরম সমস্যার মুখোমুখি হন।

বার্মিজ মার্কেট থেকে বাজারঘাটা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় পানি জমে যায়। পৌরসভার বিভিন্ন পাড়া-মহল্লার সড়ক ও উপসড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় অনেক মানুষ কার্যত ঘরবন্দি হয়ে পড়েন।

শহরের বিজিবি ক্যাম্প এলাকা, গোলদিঘি, বৌদ্ধ মন্দির সড়ক, বড় বাজার, টেকপাড়া, কালুর দোকান, তারাবনিয়ারছড়া, নুরপাড়া, সমিতিপাড়া, নাজিরারটেক, ফদনারডেইল, কুতুবদিয়া পাড়াসহ বিভিন্ন এলাকায় একই পরিস্থিতির সৃষ্টি হয়। কয়েকটি এলাকায় বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা, খাল-নালা দখল, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবের কারণে কক্সবাজারে জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যায় পরিণত হয়েছে। সামান্য বৃষ্টিতেই শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবসতিপূর্ণ এলাকা পানিতে তলিয়ে যাচ্ছে।

তাদের দাবি, পর্যটননির্ভর কক্সবাজার শহরের টেকসই উন্নয়নের স্বার্থে জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, খাল-নালা দখলমুক্তকরণ এবং কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সম্প্রতি নালা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা অনেক ক্ষেত্রেই লোকদেখানো ছিল বলে অভিযোগ উঠেছে। ফটোসেশনের পরিবর্তে বাস্তবভিত্তিক কাজ না হলে বর্ষা মৌসুমজুড়ে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

এ বিষয়ে কক্সবাজার পৌরসভার প্রশাসক মো. শামীম আল ইমরান বলেন, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ