ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারের সমালোচনায় বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

সরকারের সমালোচনা করা বা সরকারের বিরুদ্ধে ভিন্ন কোনো ন্যারেটিভ তুলে ধরার কারণে কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সরকারের সমালোচনা করা নাগরিকের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার অংশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ঠেকাতে করণীয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কিংবা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কার্যক্রম হলে তা প্রচলিত আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে।

সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনটি সংশোধনের কাজ চলছে। এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিয়ে আইনটিকে আরও কার্যকর করার বিষয়ে কাজ করা হচ্ছে।

তিনি জানান, নতুন আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সাইবার বুলিং, মানহানিকর প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের কারণে অনেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনে প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।

আইন চূড়ান্ত করার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি আইনের অপব্যবহার রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার কমাতে জনসচেতনতা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান ইয়াসের খান চৌধুরী। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এসব কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়া হবে।

সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সভাপতিত্ব করেন। এতে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খান মো. সাজ্জাদ কবীর বক্তব্য দেন।

সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ময়মনসিংহে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এ সময় সরকারি সেবার মান বাড়ানো, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার, জনগণের কাছে দ্রুত সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

ট্যাগ : গণমাধ্যম ইয়াসের খান চৌধুরী তথ্য প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সরকারের সমালোচনায় বাধা নেই: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

সরকারের সমালোচনা করা বা সরকারের বিরুদ্ধে ভিন্ন কোনো ন্যারেটিভ তুলে ধরার কারণে কাউকে হয়রানি করা হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, সরকারের সমালোচনা করা নাগরিকের বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার অংশ।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ঠেকাতে করণীয় নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ইয়াসের খান চৌধুরী বলেন, সরকারের সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কিংবা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো কার্যক্রম হলে তা প্রচলিত আইনের মাধ্যমে মোকাবিলা করা হবে।

সাইবার সুরক্ষা আইন সংশোধনের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আইনটি সংশোধনের কাজ চলছে। এ জন্য একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। জনগণ ও রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দিয়ে আইনটিকে আরও কার্যকর করার বিষয়ে কাজ করা হচ্ছে।

তিনি জানান, নতুন আইনে নারী ও শিশুর সাইবার নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সাইবার বুলিং, মানহানিকর প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের বিরুদ্ধে অপপ্রচারের কারণে অনেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনে প্রয়োজনীয় বিধান যুক্ত করা হবে।

আইন চূড়ান্ত করার আগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি আইনের অপব্যবহার রোধেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার কমাতে জনসচেতনতা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথাও জানান ইয়াসের খান চৌধুরী। এ লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন শিক্ষামূলক ভিডিও ও রিলস তৈরির উদ্যোগ নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এসব কনটেন্ট স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারের পাশাপাশি তথ্য অফিস ও সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেওয়া হবে।

সভায় ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান সভাপতিত্ব করেন। এতে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ খান মো. সাজ্জাদ কবীর বক্তব্য দেন।

সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ময়মনসিংহে সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রম বাস্তবায়ন নিয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এ সময় সরকারি সেবার মান বাড়ানো, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদার, জনগণের কাছে দ্রুত সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরার বিষয়ে আলোচনা হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ