ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাইবার আইনে মৌলিক পরিবর্তন, ১৫ দিনে সুপারিশ দেবে কমিটি

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সাংবাদিক, সম্পাদক ও সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি গঠনের পর ১৫ দিনের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। তবে কমিটির সদস্যসংখ্যা ও কারা এতে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রস্তাবিত আইনের খসড়া নিয়ে গণমাধ্যমের অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বরের পর এটি ছিল খসড়াটি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা।

প্রস্তাবিত কমিটিতে সম্পাদক, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ কমিটির ফোকাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সম্পাদক পরিষদ, অ্যাটকো ও সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে কমিটি গঠন এবং বৈঠক আয়োজনের সমন্বয় করবেন।

সভায় সাংবাদিক ও সম্পাদকদের পক্ষ থেকে সাইবার অপরাধ মোকাবিলায় আইনের প্রয়োজনীয়তা স্বীকার করা হলেও গণমাধ্যমের বিরুদ্ধে এর অপব্যবহারের আশঙ্কা তুলে ধরা হয়। গণমাধ্যমকে আইনের আওতার বাইরে রাখা এবং প্রস্তাবিত আইনে মোবাইল কোর্টের বিধান না রাখার দাবিও উঠে আসে।

এসব উদ্বেগের পরিপ্রেক্ষিতে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের প্রস্তাব অনুযায়ী সাংবাদিক ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার গণমাধ্যমকে লক্ষ্য করে আইনটি সংশোধনের উদ্যোগ নেয়নি। কোনো সাংবাদিক যেন আইনটির অপব্যবহারের শিকার না হন, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে বলে জানান তিনি।

তিনি জানান, পর্যালোচনা কমিটির সুপারিশ পাওয়ার পর খসড়াটি আবারও জনসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়েছে।

বৈঠক শেষে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রস্তাবিত আইনটির বিভিন্ন ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, প্রয়োজনীয় সংশোধন ছাড়া আইনটি পাস হলে নাগরিক স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামও খসড়াটির বিভিন্ন দিক নিয়ে আপত্তি জানান। আইন তৈরির পাশাপাশি বাস্তবে সেটি কীভাবে প্রয়োগ হবে, সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পর্যালোচনা কমিটি গঠনের প্রস্তাব গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান।

এর আগে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। জুলাইয়ে ওই কমিটির বৈঠকে সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিক অধিকার সুরক্ষা এবং ডিজিটাল সেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খসড়ার বিভিন্ন ধারা ও সংশোধনী নিয়ে আলোচনা হয়েছিল।

সোমবারের সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : সালাহউদ্দিন আহমদ গণমাধ্যম সাংবাদিক সাইবার সুরক্ষা আইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সাইবার আইনে মৌলিক পরিবর্তন, ১৫ দিনে সুপারিশ দেবে কমিটি

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে সাংবাদিক, সম্পাদক ও সাইবার বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি গঠনের পর ১৫ দিনের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে। তবে কমিটির সদস্যসংখ্যা ও কারা এতে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রস্তাবিত আইনের খসড়া নিয়ে গণমাধ্যমের অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত পরামর্শ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১০ সেপ্টেম্বরের পর এটি ছিল খসড়াটি নিয়ে দ্বিতীয় দফার আলোচনা।

প্রস্তাবিত কমিটিতে সম্পাদক, সাংবাদিক সংগঠনের প্রতিনিধি এবং তথ্যপ্রযুক্তি ও সাইবার বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ কমিটির ফোকাল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সম্পাদক পরিষদ, অ্যাটকো ও সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করে কমিটি গঠন এবং বৈঠক আয়োজনের সমন্বয় করবেন।

সভায় সাংবাদিক ও সম্পাদকদের পক্ষ থেকে সাইবার অপরাধ মোকাবিলায় আইনের প্রয়োজনীয়তা স্বীকার করা হলেও গণমাধ্যমের বিরুদ্ধে এর অপব্যবহারের আশঙ্কা তুলে ধরা হয়। গণমাধ্যমকে আইনের আওতার বাইরে রাখা এবং প্রস্তাবিত আইনে মোবাইল কোর্টের বিধান না রাখার দাবিও উঠে আসে।

এসব উদ্বেগের পরিপ্রেক্ষিতে দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামের প্রস্তাব অনুযায়ী সাংবাদিক ও সাইবার বিশেষজ্ঞদের নিয়ে পর্যালোচনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকার গণমাধ্যমকে লক্ষ্য করে আইনটি সংশোধনের উদ্যোগ নেয়নি। কোনো সাংবাদিক যেন আইনটির অপব্যবহারের শিকার না হন, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে বলে জানান তিনি।

তিনি জানান, পর্যালোচনা কমিটির সুপারিশ পাওয়ার পর খসড়াটি আবারও জনসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে আইনের অপব্যবহার ঠেকাতে ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় আলোচনা হয়েছে।

বৈঠক শেষে দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রস্তাবিত আইনটির বিভিন্ন ধারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মতে, প্রয়োজনীয় সংশোধন ছাড়া আইনটি পাস হলে নাগরিক স্বাধীনতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামও খসড়াটির বিভিন্ন দিক নিয়ে আপত্তি জানান। আইন তৈরির পাশাপাশি বাস্তবে সেটি কীভাবে প্রয়োগ হবে, সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তিনি। একই সঙ্গে পর্যালোচনা কমিটি গঠনের প্রস্তাব গ্রহণ করায় সরকারকে ধন্যবাদ জানান।

এর আগে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। জুলাইয়ে ওই কমিটির বৈঠকে সাইবার নিরাপত্তা জোরদার, নাগরিক অধিকার সুরক্ষা এবং ডিজিটাল সেবার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খসড়ার বিভিন্ন ধারা ও সংশোধনী নিয়ে আলোচনা হয়েছিল।

সোমবারের সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক নেতা এবং সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ