ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক মানের 'হালাল' ইকোসিস্টেম গড়তে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রচলিত রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন ও সম্ভাবনাময় খাতের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈশ্বিক হালাল বাজারের সুযোগ কাজে লাগাতে আসিয়ান দেশগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি সমন্বিত হালাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, হালাল অর্থনীতি এখন শুধু খাদ্য ও পানীয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, আর্থিক সেবা ও সার্টিফিকেশনসহ বিভিন্ন খাত নিয়ে এটি একটি বিস্তৃত বৈশ্বিক বাজারে পরিণত হয়েছে।

বাংলাদেশের রপ্তানি বাড়াতে উৎপাদন সক্ষমতা শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এজন্য দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, স্থিতিশীল ও আকর্ষণীয় ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সুবিধা ধরে রাখার বিষয়েও গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার ধরতে একটি স্বাধীন ও বিশ্বস্ত সার্টিফিকেশন ব্যবস্থা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তার মতে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল সনদ বাংলাদেশের পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ানোর পাশাপাশি নতুন বাজারে প্রবেশ সহজ করতে পারে।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের রপ্তানি দীর্ঘদিন ধরে তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান শক্তিশালী করতে পণ্য ও রপ্তানি বাজার উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনা প্রয়োজন। হালাল অর্থনীতি সেই বহুমুখীকরণের একটি বড় ক্ষেত্র হতে পারে।

আলোচনায় মালয়েশিয়ার হালাল অর্থনীতির অভিজ্ঞতাকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। দেশটি উৎপাদন, গবেষণা, মান নিয়ন্ত্রণ, সার্টিফিকেশন, বিপণন ও রপ্তানিকে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ হালাল ব্যবস্থা গড়ে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, চামড়া ও পোশাক খাতে শক্তিশালী উৎপাদনভিত্তি রয়েছে। আন্তর্জাতিক মান ও সঠিক সার্টিফিকেশন নিশ্চিত করা গেলে এসব খাতকে বৈশ্বিক হালাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব।

সেমিনারে বাংলাদেশের হালাল খাতের উন্নয়নে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরা হয়। এগুলো হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় হালাল নিশ্চয়তা কাঠামো তৈরি, আধুনিক পরীক্ষাগার ও লজিস্টিক সুবিধাসহ বিশেষায়িত শিল্প ক্লাস্টার গড়ে তোলা, বিদ্যমান শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, এসএমই ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা এবং অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে ‘বাংলাদেশ হালাল ব্র্যান্ড’ প্রতিষ্ঠা করা।

বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রেদওয়ানুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআইয়ের হালাল সার্টিফিকেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

বক্তারা মনে করেন, মান, নিরাপত্তা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করা গেলে হালাল অর্থনীতি বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।

ট্যাগ : বাণিজ্যমন্ত্রী হালাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আন্তর্জাতিক মানের 'হালাল' ইকোসিস্টেম গড়তে চায় বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রচলিত রপ্তানি পণ্যের ওপর নির্ভরতা কমিয়ে নতুন ও সম্ভাবনাময় খাতের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৈশ্বিক হালাল বাজারের সুযোগ কাজে লাগাতে আসিয়ান দেশগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি সমন্বিত হালাল ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘আসিয়ান অঞ্চলে হালাল ইকোসিস্টেম: বাংলাদেশের জন্য সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, হালাল অর্থনীতি এখন শুধু খাদ্য ও পানীয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ওষুধ, প্রসাধনী, মোডেস্ট ফ্যাশন, পর্যটন, লজিস্টিকস, প্রযুক্তি, আর্থিক সেবা ও সার্টিফিকেশনসহ বিভিন্ন খাত নিয়ে এটি একটি বিস্তৃত বৈশ্বিক বাজারে পরিণত হয়েছে।

বাংলাদেশের রপ্তানি বাড়াতে উৎপাদন সক্ষমতা শক্তিশালী করার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, এজন্য দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, স্থিতিশীল ও আকর্ষণীয় ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সুবিধা ধরে রাখার বিষয়েও গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

হালাল পণ্যের আন্তর্জাতিক বাজার ধরতে একটি স্বাধীন ও বিশ্বস্ত সার্টিফিকেশন ব্যবস্থা তৈরির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি। তার মতে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হালাল সনদ বাংলাদেশের পণ্যের প্রতি ক্রেতাদের আস্থা বাড়ানোর পাশাপাশি নতুন বাজারে প্রবেশ সহজ করতে পারে।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশের রপ্তানি দীর্ঘদিন ধরে তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল। ভবিষ্যতের বৈশ্বিক প্রতিযোগিতায় অবস্থান শক্তিশালী করতে পণ্য ও রপ্তানি বাজার উভয় ক্ষেত্রেই বৈচিত্র্য আনা প্রয়োজন। হালাল অর্থনীতি সেই বহুমুখীকরণের একটি বড় ক্ষেত্র হতে পারে।

আলোচনায় মালয়েশিয়ার হালাল অর্থনীতির অভিজ্ঞতাকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। দেশটি উৎপাদন, গবেষণা, মান নিয়ন্ত্রণ, সার্টিফিকেশন, বিপণন ও রপ্তানিকে সমন্বিত করে একটি পূর্ণাঙ্গ হালাল ব্যবস্থা গড়ে তুলেছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, চামড়া ও পোশাক খাতে শক্তিশালী উৎপাদনভিত্তি রয়েছে। আন্তর্জাতিক মান ও সঠিক সার্টিফিকেশন নিশ্চিত করা গেলে এসব খাতকে বৈশ্বিক হালাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব।

সেমিনারে বাংলাদেশের হালাল খাতের উন্নয়নে পাঁচটি অগ্রাধিকার তুলে ধরা হয়। এগুলো হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় হালাল নিশ্চয়তা কাঠামো তৈরি, আধুনিক পরীক্ষাগার ও লজিস্টিক সুবিধাসহ বিশেষায়িত শিল্প ক্লাস্টার গড়ে তোলা, বিদ্যমান শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, এসএমই ও তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা এবং অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে ‘বাংলাদেশ হালাল ব্র্যান্ড’ প্রতিষ্ঠা করা।

বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রেদওয়ানুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক ড. মাহফুজ কবীর। এছাড়া ইসলামিক ফাউন্ডেশন ও বিএসটিআইয়ের হালাল সার্টিফিকেশন সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

বক্তারা মনে করেন, মান, নিরাপত্তা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করা গেলে হালাল অর্থনীতি বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠতে পারে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ