ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

এআই ও গেমিংয়ে ভর করে টেনসেন্টের আয় বাড়ল ১১ শতাংশ

এআই ও গেমিংয়ে ভর করে টেনসেন্টের আয় বাড়ল ১১ শতাংশ
ছবি : সংগৃহিত
ফলো করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বড় বিনিয়োগের প্রভাব ব্যবসায় দেখতে শুরু করেছে চীনা প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট। এআইনির্ভর বিজ্ঞাপন, গেমিং এবং ক্লাউড সেবায় প্রবৃদ্ধির সুবাদে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। তবে নিট মুনাফা বাজারের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

বুধবার (১২ আগস্ট) প্রকাশিত আর্থিক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে টেনসেন্টের রাজস্ব হয়েছে ২০৪ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান, যা প্রায় ৩০ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এই ফল বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের কাছাকাছি।

তবে একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৫৬ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। বিশ্লেষকেরা প্রায় ৬১ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।

এআই অবকাঠামো ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে বড় অঙ্কের বিনিয়োগকে মুনাফায় চাপ পড়ার একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় প্রান্তিকে টেনসেন্টের মূলধনী ব্যয় বেড়ে ৫২ দশমিক ৮ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। বছরের প্রথম প্রান্তিকে এই ব্যয় ছিল ৩১ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান। বছরের বাকি সময়েও এআই খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বিজ্ঞাপন ব্যবসায় এআইয়ের সুফল সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে। টেনসেন্টের মার্কেটিং সার্ভিসেস বিভাগের আয় ২২ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৬ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। উইচ্যাট বা উইশিনে এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপন বাছাই, লক্ষ্য নির্ধারণ ও মূল্য নির্ধারণ আরও কার্যকর হওয়ায় এই প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

গেমিংসহ ভ্যালু-অ্যাডেড সার্ভিসেস বিভাগেও শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। এ বিভাগের আয় ৮ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৪ বিলিয়ন ইউয়ান হয়েছে। চীনের অভ্যন্তরীণ গেমিং বাজার থেকে আয় ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান। ‘অনার অব কিংস’ ও ‘ডেল্টা ফোর্স’-এর মতো গেম এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

তবে আন্তর্জাতিক গেমিং থেকে আয় সামান্য কমে ১৮ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান হয়েছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের প্রভাবকে এর একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফিনটেক ও বিজনেস সার্ভিসেস বিভাগেও ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ খাতের রাজস্ব দাঁড়িয়েছে ৬০ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান। এআইনির্ভর ক্লাউড সেবার বাড়তি চাহিদা এই বিভাগের আয় বৃদ্ধিতে সহায়তা করেছে।

নিজস্ব এআই প্রযুক্তির পরিধিও বাড়াচ্ছে টেনসেন্ট। হুনইউয়ান মডেলের নতুন সংস্করণের পাশাপাশি উইচ্যাটে পরীক্ষামূলক এআই সহকারী এবং ইউয়ানবাও চ্যাটবটসহ বিভিন্ন সেবা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

চীনে আলিবাবা ও বাইটড্যান্সসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে এআই প্রতিযোগিতা বাড়ছে। এমন পরিস্থিতিতে টেনসেন্টের বিপুল বিনিয়োগ ভবিষ্যতে কতটা মুনাফায় রূপ নেয়, সেটিই এখন বিনিয়োগকারীদের অন্যতম আগ্রহের বিষয়।

সূত্র: রয়টার্স

ট্যাগ : কৃত্রিম বুদ্ধিমত্তা টেনসেন্ট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


এআই ও গেমিংয়ে ভর করে টেনসেন্টের আয় বাড়ল ১১ শতাংশ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বড় বিনিয়োগের প্রভাব ব্যবসায় দেখতে শুরু করেছে চীনা প্রযুক্তি কোম্পানি টেনসেন্ট। এআইনির্ভর বিজ্ঞাপন, গেমিং এবং ক্লাউড সেবায় প্রবৃদ্ধির সুবাদে ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির রাজস্ব আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে। তবে নিট মুনাফা বাজারের প্রত্যাশা পূরণ করতে পারেনি।

বুধবার (১২ আগস্ট) প্রকাশিত আর্থিক প্রতিবেদনের বরাতে রয়টার্স জানিয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত তিন মাসে টেনসেন্টের রাজস্ব হয়েছে ২০৪ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান, যা প্রায় ৩০ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের সমান। এই ফল বাজার বিশ্লেষকদের পূর্বাভাসের কাছাকাছি।

তবে একই সময়ে কোম্পানিটির নিট মুনাফা মাত্র শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে ৫৬ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। বিশ্লেষকেরা প্রায় ৬১ দশমিক ৮ বিলিয়ন ইউয়ান মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।

এআই অবকাঠামো ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে বড় অঙ্কের বিনিয়োগকে মুনাফায় চাপ পড়ার একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় প্রান্তিকে টেনসেন্টের মূলধনী ব্যয় বেড়ে ৫২ দশমিক ৮ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। বছরের প্রথম প্রান্তিকে এই ব্যয় ছিল ৩১ দশমিক ৯ বিলিয়ন ইউয়ান। বছরের বাকি সময়েও এআই খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

বিজ্ঞাপন ব্যবসায় এআইয়ের সুফল সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে। টেনসেন্টের মার্কেটিং সার্ভিসেস বিভাগের আয় ২২ শতাংশ বেড়ে ৪৩ দশমিক ৬ বিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। উইচ্যাট বা উইশিনে এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপন বাছাই, লক্ষ্য নির্ধারণ ও মূল্য নির্ধারণ আরও কার্যকর হওয়ায় এই প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে কোম্পানিটি।

গেমিংসহ ভ্যালু-অ্যাডেড সার্ভিসেস বিভাগেও শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। এ বিভাগের আয় ৮ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৪ বিলিয়ন ইউয়ান হয়েছে। চীনের অভ্যন্তরীণ গেমিং বাজার থেকে আয় ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান। ‘অনার অব কিংস’ ও ‘ডেল্টা ফোর্স’-এর মতো গেম এ প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

তবে আন্তর্জাতিক গেমিং থেকে আয় সামান্য কমে ১৮ দশমিক ৬ বিলিয়ন ইউয়ান হয়েছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের প্রভাবকে এর একটি কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফিনটেক ও বিজনেস সার্ভিসেস বিভাগেও ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। এ খাতের রাজস্ব দাঁড়িয়েছে ৬০ দশমিক ৩ বিলিয়ন ইউয়ান। এআইনির্ভর ক্লাউড সেবার বাড়তি চাহিদা এই বিভাগের আয় বৃদ্ধিতে সহায়তা করেছে।

নিজস্ব এআই প্রযুক্তির পরিধিও বাড়াচ্ছে টেনসেন্ট। হুনইউয়ান মডেলের নতুন সংস্করণের পাশাপাশি উইচ্যাটে পরীক্ষামূলক এআই সহকারী এবং ইউয়ানবাও চ্যাটবটসহ বিভিন্ন সেবা নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।

চীনে আলিবাবা ও বাইটড্যান্সসহ বড় প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে এআই প্রতিযোগিতা বাড়ছে। এমন পরিস্থিতিতে টেনসেন্টের বিপুল বিনিয়োগ ভবিষ্যতে কতটা মুনাফায় রূপ নেয়, সেটিই এখন বিনিয়োগকারীদের অন্যতম আগ্রহের বিষয়।

সূত্র: রয়টার্স


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ