ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন আইন অনুযায়ী পর্যালোচনা করছে ভারত

ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের করা অনুরোধ ভারত সরকার আইন ও প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা করছে। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভায় উপস্থাপিত একটি সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার লোকসভায় উপস্থাপিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রযোজ্য আইন ও প্রতিষ্ঠিত বিধি অনুসারে পরীক্ষা-নিরীক্ষা করছে।

প্রতিবেদনটি পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে তৈরি করা হয়েছে। কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে পরিচালিত এই কমিটি ‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’ শীর্ষক প্রতিবেদনের সুপারিশগুলোর অগ্রগতি পর্যালোচনা করেছে।

কমিটি জানায়, শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে আদালতের রায় ঘোষণার পর তার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে সরকারের পরবর্তী অগ্রগতি সম্পর্কে নিয়মিতভাবে কমিটিকে অবহিত রাখার সুপারিশ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার ভারতে অবস্থান দেশটির মানবিক নীতি এবং সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার দীর্ঘদিনের ঐতিহ্যের আলোকে বিবেচনা করা হয়েছে। তবে ভারত সরকার স্পষ্ট করেছে, তাকে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি।

সরকারের বক্তব্য অনুযায়ী, ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমতি কাউকেই দেওয়া হয় না এবং এ ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা হয়েছে।

এদিকে, সংসদীয় কমিটি সরকারকে মানবিক ও নীতিগত অবস্থান বজায় রাখার পাশাপাশি আন্তর্জাতিক দায়বদ্ধতার সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের সংবেদনশীল বিষয় পরিচালনার পরামর্শ দিয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা ভারত যান। পরবর্তীতে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন বাস্তবতায় প্রবেশ করে। এ সময় বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের আবেদন জানায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ : ভারত বাংলাদেশ শেখ হাসিনা

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার প্রত্যর্পণ আবেদন আইন অনুযায়ী পর্যালোচনা করছে ভারত

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ