ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

যুদ্ধ থামলেও ইরানে থাকতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ফাইল ছবি
ফলো করুন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পরও দেশটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বজায় থাকতে পারে এবং ইরানের তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার আয়ারল্যান্ড সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে ধরনের কৌশল অনুসরণ করেছে, ইরানের ক্ষেত্রেও তেমন কোনো ব্যবস্থা বিবেচনায় আসতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। তার দাবি, যুদ্ধ বন্ধ হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ কমবে এবং যুক্তরাষ্ট্রে পেট্রলের দামও দ্রুত নেমে আসতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সৌদি আরবের তেল পাইপলাইনে সাম্প্রতিক হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তিনি কেবল এমন একটি চুক্তি করতে চান, যেটিকে তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য যথাযথ বলে মনে করেন।

তিনি বলেন, দুর্বল বা অসম্পূর্ণ কোনো সমঝোতায় যুক্তরাষ্ট্র যাবে না। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরান একাধিকবার শান্তি আলোচনার আগ্রহ জানিয়েছে। তবে তেহরান এর আগে এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাব্য যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মতো ইরানের জ্বালানি খাত থেকে আয় নিশ্চিত করা গেলে সেই অর্থ যুদ্ধের ব্যয় পুনরুদ্ধারে ব্যবহার করা যেতে পারে।

তার এই মন্তব্য ইরান যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি, দেশটির জ্বালানি সম্পদের ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

সূত্র : রয়টার্স

ট্যাগ : ইরান ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ থামলেও ইরানে থাকতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পরও দেশটিতে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বজায় থাকতে পারে এবং ইরানের তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার আয়ারল্যান্ড সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প জানান, ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে ধরনের কৌশল অনুসরণ করেছে, ইরানের ক্ষেত্রেও তেমন কোনো ব্যবস্থা বিবেচনায় আসতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। তার দাবি, যুদ্ধ বন্ধ হলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চাপ কমবে এবং যুক্তরাষ্ট্রে পেট্রলের দামও দ্রুত নেমে আসতে পারে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং সৌদি আরবের তেল পাইপলাইনে সাম্প্রতিক হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে তিনি কেবল এমন একটি চুক্তি করতে চান, যেটিকে তিনি যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য যথাযথ বলে মনে করেন।

তিনি বলেন, দুর্বল বা অসম্পূর্ণ কোনো সমঝোতায় যুক্তরাষ্ট্র যাবে না। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরান একাধিকবার শান্তি আলোচনার আগ্রহ জানিয়েছে। তবে তেহরান এর আগে এমন দাবি প্রত্যাখ্যান করেছে।

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণে নেওয়ার সম্ভাব্য যুক্তি ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মতো ইরানের জ্বালানি খাত থেকে আয় নিশ্চিত করা গেলে সেই অর্থ যুদ্ধের ব্যয় পুনরুদ্ধারে ব্যবহার করা যেতে পারে।

তার এই মন্তব্য ইরান যুদ্ধ-পরবর্তী পরিস্থিতি, দেশটির জ্বালানি সম্পদের ভবিষ্যৎ এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি ভূমিকা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।

সূত্র : রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ