ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোন ব্যবহার করে বাংলাদেশে মাদক প্রবেশ করানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে বসে ইয়াবা চোরাকারবারিরা পরিকল্পিতভাবে মাদক পাচারের চেষ্টা করছে। তার দাবি, ড্রোনের সাহায্যে বিভিন্ন এলাকায় মাদক পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি বলেন, মাদক এখন আর শুধু খুলনা অঞ্চলের সমস্যা নয়। এ কারণে সারা দেশে ডোপ টেস্ট কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর ওপর সরকার জোর দিচ্ছে বলেও জানান তিনি।

সন্ত্রাস দমন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, সরকার ক্রসফায়ারের পথে যাবে না। মানবাধিকার সমুন্নত রেখে প্রয়োজনে প্রচলিত আইন আরও শক্তিশালী করে সন্ত্রাস মোকাবিলা করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের বয়স ছয় মাস। দীর্ঘদিনের জমে থাকা নানা সমস্যা সমাধানে কিছুটা সময় প্রয়োজন। রাষ্ট্রব্যবস্থায় যে ধরনের অবক্ষয় তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।

তার ভাষ্য অনুযায়ী, গত ছয় মাসে কিছু সাংস্কৃতিক পরিবর্তন আনার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থার উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে।

খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিআইজি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : মাদক আইনমন্ত্রী

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনে মাদক ঢুকছে: আইনমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ