ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশে ফ্যাসিবাদকে আর মাথা তুলতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। গণতন্ত্র, মানুষের অধিকার ও জননিরাপত্তা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সোমবার দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ জেল-জুলুম, দমন-পীড়ন ও অধিকার হরণের শিকার হয়েছে। এমনকি আন্দোলনরত তরুণদের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এ ধরনের পরিস্থিতি যাতে আর ফিরে না আসে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

তিনি বলেন, দমন-পীড়ন, সন্ত্রাস কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। কেউ এ ধরনের কার্যক্রমে জড়ালে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ফারজানা শারমীন পুতুল।

তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি। স্থানীয় পর্যায়ে যেকোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নিতে হবে।

প্রতিমন্ত্রী সাধারণ মানুষের দুর্ভোগ ও ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

ট্যাগ : নাটোর ফারজানা শারমীন পুতুল সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে ফ্যাসিবাদকে আর মাথা তুলতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেছেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদকে আর মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। গণতন্ত্র, মানুষের অধিকার ও জননিরাপত্তা রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।

সোমবার দুপুরে নাটোরের লালপুর উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের মানুষ জেল-জুলুম, দমন-পীড়ন ও অধিকার হরণের শিকার হয়েছে। এমনকি আন্দোলনরত তরুণদের ওপর গুলি চালানোর ঘটনাও ঘটেছে। এ ধরনের পরিস্থিতি যাতে আর ফিরে না আসে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে।

তিনি বলেন, দমন-পীড়ন, সন্ত্রাস কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো কর্মকাণ্ড সরকার মেনে নেবে না। কেউ এ ধরনের কার্যক্রমে জড়ালে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান ফারজানা শারমীন পুতুল।

তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি। স্থানীয় পর্যায়ে যেকোনো সমস্যা দ্রুত চিহ্নিত করে তা সমাধানে উদ্যোগ নিতে হবে।

প্রতিমন্ত্রী সাধারণ মানুষের দুর্ভোগ ও ভোগান্তি কমাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ