ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

ছবি : সংগৃহিত
ফলো করুন

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মাঝামাঝি এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেন জরুরি সেবাকর্মীরা। প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এন-১ মহাসড়কের সংশ্লিষ্ট অংশে উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে উদ্ধার ও যানবাহন সরানোর কাজ চালান।

তবে কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এপি

ট্যাগ : সড়ক দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকা

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২১

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে প্রিন্স আলবার্ট ও লিউ-গামকার মাঝামাঝি এন-১ মহাসড়কে দুটি মিনিবাস ট্যাক্সি ও একটি স্টেশন ওয়াগনের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করেন জরুরি সেবাকর্মীরা। প্রাথমিকভাবে ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে পৌঁছায়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে এন-১ মহাসড়কের সংশ্লিষ্ট অংশে উভয় দিকের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে ঘটনাস্থলে উদ্ধার ও যানবাহন সরানোর কাজ চালান।

তবে কী কারণে এই সংঘর্ষ ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ