ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জিন্নাহর ছবি রাখা নিয়ে অবস্থান ব্যাখ্যা করলেন ডাকসু জিএস

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন এবং তার নিচে বাংলা ভাষার বিরোধিতায় তাঁর ভূমিকার ইতিহাস যুক্ত করাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। এরই মধ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনা ঘটে।

ভাঙচুরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ জিন্নাহর ছবি রাখার সিদ্ধান্তের পক্ষে অবস্থান তুলে ধরেন।

ফরহাদ বলেন, মোহাম্মদ আলী জিন্নাহ সরাসরি বাংলা ভাষার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন এবং এই অঞ্চলের রাষ্ট্রভাষা উর্দু হবে বলে ঘোষণা দিয়েছিলেন। সেই ঐতিহাসিক সত্যই সংগ্রহশালায় ব্যাকগ্রাউন্ড ও ক্যাপশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

তার ভাষ্য অনুযায়ী, এই প্রদর্শনীর উদ্দেশ্য জিন্নাহকে ইতিবাচকভাবে উপস্থাপন করা নয়। বরং ভবিষ্যৎ প্রজন্মকে জানানো যে, বাংলা ভাষার বিরুদ্ধে তাঁর অবস্থানের পরই বাঙালির ভাষা আন্দোলনের সুনির্দিষ্ট প্রেক্ষাপট তৈরি হয়েছিল।

এস এম ফরহাদ আরও বলেন, যদি জিন্নাহর ছবি ও সেই ইতিহাস সংগ্রহশালায় রাখা না হতো, তাহলে সমালোচকেরা অভিযোগ তুলতে পারতেন যে, জিন্নাহর বাংলা ভাষাবিরোধী অবস্থান সচেতনভাবে গোপন করা হয়েছে এবং তাকে দায়মুক্তি দেওয়া হয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তা সরিয়ে নেওয়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ বিষয়ে ফরহাদ বলেন, ছাত্রদল বিবৃতি দিয়ে জিন্নাহর বিরোধিতার ভান করলেও মূলত তারা জিন্নাহর পক্ষেই অবস্থান নিয়েছে এবং তাকে আড়াল করার চেষ্টা করছে।

তার মতে, হয় তারা এই ঐতিহাসিক সত্য সম্পর্কে ওয়াকিবহাল নয়, অথবা জিন্নাহর কুখ্যাত ভূমিকা জেনেশুনেই তা জনগণের দৃষ্টি থেকে লুকাতে চাইছে।

দীর্ঘ সংস্কারকাজ শেষে গত রোববার ডাকসু সংগ্রহশালা দর্শনার্থীদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। সেখানে মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি প্রদর্শন করা হয় এবং প্রতিটি ছবির নিচে বাংলা ভাষার বিরোধিতায় তাঁর ভূমিকা নিয়ে ঐতিহাসিক তথ্য সংযোজন করা হয়।

বিষয়টি প্রকাশ্যে আসার পর ছাত্রসমাজ ও বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়। এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু মোহাম্মদ আলী জিন্নাহ

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জিন্নাহর ছবি রাখা নিয়ে অবস্থান ব্যাখ্যা করলেন ডাকসু জিএস

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ