ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর হবে: পররাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিবাচক ধারায় এগোচ্ছে এবং আগামী দিনগুলোতে এই সম্পর্ককে আরও শক্তিশালী ও বিস্তৃত করতে উভয় দেশ কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে আগ্রহী।

তিনি জানান, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে। যদিও বৈঠকটি স্বল্প পরিসরের ছিল, তবুও ভবিষ্যৎ সহযোগিতার দিকনির্দেশনা নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নয়, দেশের বেসরকারি খাতও বোয়িং উড়োজাহাজ ক্রয় করছে। তিনি এটিকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের ইতিবাচক উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তার বড় একটি অংশ যুক্তরাষ্ট্র থেকে আসে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করছে বাংলাদেশ। তবে বৈঠকে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি বা এ-সংক্রান্ত কোনো নির্দিষ্ট কৌশল নিয়ে আলোচনা হয়নি।

মানবাধিকার ও র‍্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। তবে এ বৈঠকে র‍্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় আসেনি।

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি সম্পর্কে তিনি জানান, বর্তমানে বাংলাদেশের জন্য ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি একটি ট্যারিফ কোটা ব্যবস্থা চালুর ফলে মার্কিন তুলা বা যুক্তরাষ্ট্রে উৎপাদিত কৃত্রিম তন্তু ব্যবহার করে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ অতিরিক্ত সুবিধা পাবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, আগামী ৮ সেপ্টেম্বর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এ দায়িত্ব পালনের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েও সার্জিও গরের সঙ্গে আলোচনা হয়েছে।

এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদীয়মান প্রযুক্তি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রযুক্তিনির্ভর বৈশ্বিক সহযোগিতার নতুন যুগ শুরু হচ্ছে। তবে এ বিষয়ে বিভিন্ন দেশের নীতিগত অবস্থান এখনো পরিবর্তনশীল হওয়ায় চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি।

ট্যাগ : যুক্তরাষ্ট্র বাংলাদেশ ড. খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর হবে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ