ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, উদ্ধার মাদক ও অস্ত্র

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদকদ্রব্য, মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৯৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৩৮ জন, মিরপুর বিভাগ থেকে ১২২ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জন রয়েছেন।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, তিনটি ছুরি, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি মিশুক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে অভিযুক্তদের আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগ : মাদক ডিএমপি রাজধানী

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৩৩, উদ্ধার মাদক ও অস্ত্র

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় মাদকদ্রব্য, মোবাইল ফোন, ধারালো অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একই সময়ে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ২৪ জন, ওয়ারী বিভাগ থেকে ৩৬ জন, মতিঝিল বিভাগ থেকে ৯৬ জন, তেজগাঁও বিভাগ থেকে ৩৮ জন, মিরপুর বিভাগ থেকে ১২২ জন, গুলশান বিভাগ থেকে ৩৮ জন, উত্তরা বিভাগ থেকে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৩ জন রয়েছেন।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, তিনটি ছুরি, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি মিশুক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া একজন ভুক্তভোগীকেও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে অভিযুক্তদের আটক করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ