ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের দাবি, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে ইসলামী ব্যাংকের সামনে জড়ো হন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। একই সময়ে সেখানে গ্রাহক ফোরামেরও কর্মসূচি চলছিল।

একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয় এবং পরে মারামারির ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনায় আহতদের সঠিক সংখ্যা, তাদের পরিচয় এবং সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

ট্যাগ : সংঘর্ষ ইসলামী ব্যাংক মতিঝিল

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে দুই পক্ষের সংঘর্ষ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের সামনে চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের দাবি, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, চাকরি ফিরে পাওয়ার দাবিতে ইসলামী ব্যাংকের সামনে জড়ো হন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। একই সময়ে সেখানে গ্রাহক ফোরামেরও কর্মসূচি চলছিল।

একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হলে উত্তেজনা তৈরি হয় এবং পরে মারামারির ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ঘটনায় আহতদের সঠিক সংখ্যা, তাদের পরিচয় এবং সংঘর্ষের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ