ঢাকা    সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ফিফার একতরফা সিদ্ধান্ত ‘গ্রহণযোগ্য নয়’: এএফসি সভাপতি

সংগৃহীত ছবি
ফলো করুন

বিশ্বকাপসহ প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান গঠনে ফিফার প্রস্তাবে তীব্র উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, এত বড় সিদ্ধান্তের আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ বা আনুষ্ঠানিক আলোচনা করা হয়নি। বিষয়টি সরাসরি প্রকাশ্যে আনায় হতাশা প্রকাশ করেছে সংস্থাটি।

এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা এশিয়ার ৪৭টি সদস্য দেশকে দেওয়া চিঠিতে ফিফার আচরণকে ‘একদমই গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, প্রস্তাবটির সম্ভাব্য প্রশাসনিক, আর্থিক ও আইনি প্রভাব সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করা হয়নি। এ ধরনের একতরফা সিদ্ধান্ত মহাদেশীয় ফুটবলের সংহতি, সহযোগিতা ও স্বচ্ছতার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এএফসির মতে, বৈশ্বিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যেকোনো বড় সিদ্ধান্তে সুশাসন, স্বচ্ছতা এবং অংশীদারদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

ট্যাগ : বিশ্বকাপ ফুটবল ফিফা এএফসি বাণিজ্যিক স্বত্ব

বাংলা ভিউজ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ফিফার একতরফা সিদ্ধান্ত ‘গ্রহণযোগ্য নয়’: এএফসি সভাপতি

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপসহ প্রধান প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্ব বিক্রির জন্য বেসরকারি সহযোগী প্রতিষ্ঠান গঠনে ফিফার প্রস্তাবে তীব্র উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, এত বড় সিদ্ধান্তের আগে তাদের সঙ্গে কোনো পরামর্শ বা আনুষ্ঠানিক আলোচনা করা হয়নি। বিষয়টি সরাসরি প্রকাশ্যে আনায় হতাশা প্রকাশ করেছে সংস্থাটি।

এএফসির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফা এশিয়ার ৪৭টি সদস্য দেশকে দেওয়া চিঠিতে ফিফার আচরণকে ‘একদমই গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, প্রস্তাবটির সম্ভাব্য প্রশাসনিক, আর্থিক ও আইনি প্রভাব সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করা হয়নি। এ ধরনের একতরফা সিদ্ধান্ত মহাদেশীয় ফুটবলের সংহতি, সহযোগিতা ও স্বচ্ছতার ভিত্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

এএফসির মতে, বৈশ্বিক ফুটবলের ভবিষ্যৎ নিয়ে যেকোনো বড় সিদ্ধান্তে সুশাসন, স্বচ্ছতা এবং অংশীদারদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ