ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ ৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল উঠছে নিলামে, দাম হতে পারে ১২৫ কোটি টাকা

ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচে ব্যবহৃত একটি বল এবার নিলামে উঠতে যাচ্ছে। ১৯৮৬ বিশ্বকাপে দিয়াগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুই গোলেরই সাক্ষী ছিল বলটি। নিলামে এর দাম ১ কোটি মার্কিন ডলার বা প্রায় ১২৫ কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটির প্রথমার্ধে ম্যারাডোনা হাত দিয়ে একটি গোল করেন। পরে সেই গোল ‘হ্যান্ড অব গড’ নামে বিশ্বজুড়ে পরিচিতি পায়।এর কয়েক মিনিট পর মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় ইংল্যান্ডের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে দুর্দান্ত গোল করেন ম্যারাডোনা। গোলটি পরে ফুটবল ইতিহাসের ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে স্বীকৃতি পায়। ঐতিহাসিক দুই গোলেই একই বল ব্যবহার করা হয়েছিল।[BANGVIEWS-POST:3350]প্রায় চার দশক পরও বলটি সংরক্ষিত রয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় এর চামড়া জীর্ণ হয়েছে এবং ভেতরের বাতাসও অনেকটা বের হয়ে গেছে। ফলে এটি আর খেলার উপযোগী না হলেও ঐতিহাসিক মূল্য বিবেচনায় বলটির গুরুত্ব অনেক বেশি।যুক্তরাষ্ট্রের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আগামী ২১ আগস্ট বলটির নিলাম শুরু করবে। ২৩ আগস্ট নিলামের বিজয়ী ক্রেতার নাম ঘোষণা করা হবে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, বলটির দাম ১ কোটি ডলার পর্যন্ত উঠতে পারে। তবে নিলামের প্রাথমিক ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ লাখ ডলার।হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলার মনে করেন, ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় স্মারকগুলোর একটি এই বল। ঐতিহাসিক ম্যাচ, ম্যারাডোনার কিংবদন্তি এবং দুটি বিখ্যাত গোলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকায় সংগ্রাহকদের মধ্যে বলটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হতে পারে।ম্যারাডোনার স্মারক এর আগেও বড় অঙ্কে বিক্রি হয়েছে। ২০২২ সালে ওই ম্যাচে তার পরা আর্জেন্টিনার জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ দীর্ঘ ৩৬ বছর জার্সিটি নিজের সংগ্রহে রাখার পর সেটি নিলামে তোলেন।[BANGVIEWS-POST:3348]ঐতিহাসিক বলটির মালিকানার ইতিহাসও বেশ দীর্ঘ। ম্যাচটির রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের বহু বছর বলটি নিজের কাছে রেখেছিলেন। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সময় এটি প্রথমবার নিলামে ওঠে এবং এক অজ্ঞাত ক্রেতা ২৩ লাখ ৭০ হাজার ডলারে বলটি কিনে নেন। তখন এটিই ছিল সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবল।পরবর্তী সময়ে সেই রেকর্ড অবশ্য ভেঙে যায়। ২০২৪ সালে জাপানি বেসবল তারকা শোহেই ওহতানির ব্যবহৃত একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়।এবার ম্যারাডোনার ঐতিহাসিক বলের সম্ভাব্য দাম আগের সব ফুটবল স্মারকের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। শেষ পর্যন্ত নিলামে বলটি কত দামে বিক্রি হয়, সেটিই এখন ক্রীড়াপ্রেমী ও সংগ্রাহকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল উঠছে নিলামে, দাম হতে পারে ১২৫ কোটি টাকা