ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সময়ের অভাবে বিপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা

ফাইল ছবি
ফলো করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্যাপ্ত প্রস্তুতির সময় না থাকায় শুধু নিয়ম রক্ষার জন্য টুর্নামেন্ট আয়োজন করতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

বিসিবির বোর্ড সভায় বিপিএলের ভবিষ্যৎ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, কেবল আয়োজন করার স্বার্থে বিপিএল করা হবে না। হাতে পর্যাপ্ত সময় নেই বলে মনে করছেন তিনি। ভবিষ্যতে বিপিএল আয়োজন করা হলে তা যথাযথ পরিকল্পনা ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে করা হবে।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটবিষয়ক একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

আইসিসির সভায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ৯ জুলাই অনানুষ্ঠানিক এবং ১১ ও ১২ জুলাই আনুষ্ঠানিক সভায় যোগ দিয়েছিলেন। সভায় তাঁকে স্বাগত জানানো হয় এবং প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন।

তামিম বলেন, প্রথমবার আইসিসির সভায় অংশ নিয়েই একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হওয়া তাঁর এবং বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, নিয়ম ও প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না এবং কোনো অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেট যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় আলোচনা ও সুপারিশ করবে কমিটি।

ট্যাগ : বিসিবি তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএল

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সময়ের অভাবে বিপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্যাপ্ত প্রস্তুতির সময় না থাকায় শুধু নিয়ম রক্ষার জন্য টুর্নামেন্ট আয়োজন করতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

বিসিবির বোর্ড সভায় বিপিএলের ভবিষ্যৎ আয়োজন নিয়ে আলোচনা হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, কেবল আয়োজন করার স্বার্থে বিপিএল করা হবে না। হাতে পর্যাপ্ত সময় নেই বলে মনে করছেন তিনি। ভবিষ্যতে বিপিএল আয়োজন করা হলে তা যথাযথ পরিকল্পনা ও পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে করা হবে।

এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটবিষয়ক একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

আইসিসির সভায় অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, ৯ জুলাই অনানুষ্ঠানিক এবং ১১ ও ১২ জুলাই আনুষ্ঠানিক সভায় যোগ দিয়েছিলেন। সভায় তাঁকে স্বাগত জানানো হয় এবং প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে তিনি নিজের বক্তব্য তুলে ধরেন।

তামিম বলেন, প্রথমবার আইসিসির সভায় অংশ নিয়েই একটি গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যান হওয়া তাঁর এবং বাংলাদেশের জন্য গর্বের বিষয়।

বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ, নিয়ম ও প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে কি না এবং কোনো অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখবে এই কমিটি। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেট যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় আলোচনা ও সুপারিশ করবে কমিটি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ