ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্ক রাহানে

ছবি : সংগৃহিত
ফলো করুন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার আজিঙ্ক রাহানে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার নিজের সিদ্ধান্ত জানান।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রাহানে ভারতের হয়ে ৮৫টি টেস্ট খেলেছেন। ৩৮ দশমিক ৪৬ গড়ে ১২টি শতকসহ তাঁর সংগ্রহ ৫ হাজার ৭৭ রান। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।

রাহানের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০২০-২১ মৌসুমের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেড টেস্টে ভারতের বিপর্যয়ের পর দলের নেতৃত্ব নিয়ে মেলবোর্নে শতক করেন তিনি। পরে তাঁর অধিনায়কত্বে ভারত ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় করে।

ভিডিও বার্তায় রাহানে বলেন, প্রতিটি শুরুরই একটি শেষ আছে এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর জন্য এটিই উপযুক্ত সময়। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। 

ট্যাগ : আজিঙ্ক রাহানে ভারতীয় ক্রিকেট

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন আজিঙ্ক রাহানে

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের অভিজ্ঞ ব্যাটার আজিঙ্ক রাহানে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার নিজের সিদ্ধান্ত জানান।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রাহানে ভারতের হয়ে ৮৫টি টেস্ট খেলেছেন। ৩৮ দশমিক ৪৬ গড়ে ১২টি শতকসহ তাঁর সংগ্রহ ৫ হাজার ৭৭ রান। ২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন তিনি।

রাহানের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় ২০২০-২১ মৌসুমের অস্ট্রেলিয়া সফর। অ্যাডিলেড টেস্টে ভারতের বিপর্যয়ের পর দলের নেতৃত্ব নিয়ে মেলবোর্নে শতক করেন তিনি। পরে তাঁর অধিনায়কত্বে ভারত ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জয় করে।

ভিডিও বার্তায় রাহানে বলেন, প্রতিটি শুরুরই একটি শেষ আছে এবং আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর জন্য এটিই উপযুক্ত সময়। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। 

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ