আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ভারতীয় ক্রিকেটের সঙ্গে আজিঙ্কা রাহানের আর্থিক সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না। বিসিসিআইয়ের পেনশন নীতিমালা অনুযায়ী, প্রতি মাসে ৭০ হাজার ভারতীয় রুপি করে পাবেন ভারতের সাবেক এই ব্যাটার।গত ৩০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দেন রাহানে। ৫০টির বেশি টেস্ট খেলায় বিসিসিআইয়ের সাবেক ক্রিকেটারদের জন্য নির্ধারিত সর্বোচ্চ পেনশন শ্রেণিতে জায়গা পেয়েছেন তিনি।২০১১ সালে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রাহানের। ভারতের হয়ে তিনি ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে পরিচিতি পান তিনি।[BANGVIEWS-POST:3011]বিসিসিআইয়ের বর্তমান নিয়মে ৫০টির বেশি টেস্ট খেলা সাবেক ক্রিকেটাররা মাসিক ৭০ হাজার রুপি পেনশন পাওয়ার যোগ্য। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯০ হাজার টাকা।তবে রাহানে ভবিষ্যতে বিসিসিআইয়ের অধীনে কোচ, নির্বাচক কিংবা অন্য কোনো বেতনভুক্ত পদে দায়িত্ব নিলে সেই সময় তার পেনশন বন্ধ থাকবে। দায়িত্ব শেষ হওয়ার পর আবার পেনশন সুবিধা চালু হবে।ভারতের সাবেক আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটারদের দীর্ঘদিন ধরে পেনশন দিয়ে আসছে বিসিসিআই। ২০২২ সালে এই সুবিধার অর্থের পরিমাণ বাড়ানো হয়। এর আগে ৫০টির বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা মাসে ৫০ হাজার রুপি পেতেন। পরে তা বাড়িয়ে ৭০ হাজার রুপি করা হয়।একই সময়ে ২৫ থেকে ৫০টি টেস্ট খেলা সাবেক ক্রিকেটারদের পেনশন ৩৭ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে ৬০ হাজার রুপি করা হয়েছিল।[BANGVIEWS-POST:3012]রাহানের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সাফল্য আসে ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি দেশে ফিরে যাওয়ার পর দলের নেতৃত্ব নেন তিনি। তার অধিনায়কত্বে ব্রিসবেনে ঐতিহাসিক জয় পেয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখে ভারত।অবসরের পর রাহানে কোচিং, ধারাভাষ্য কিংবা ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত হবেন কি না, তা এখনো জানাননি। তবে বিসিসিআইয়ের পেনশন সুবিধার মাধ্যমে ভারতীয় ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক বজায় থাকবে।