ঢাকা    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ ৩০ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহ চীনের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নের আগ্রহ জানিয়েছে চীনের শ্যানডং প্রদেশের দুটি ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রকল্পের আর্থিক সংকট কাটিয়ে নির্মাণকাজ দ্রুত শেষ করার লক্ষ্যে তাদের সঙ্গে সেতু বিভাগের আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেয়ার হস্তান্তর নিয়ে আইনি বিরোধের কারণে সিঙ্গাপুরে সালিশি কার্যক্রম চলছে। এ কারণে দুই বছরের বেশি সময় ধরে প্রকল্পে ঋণ দেওয়া দুটি চীনা ব্যাংক কিস্তি ছাড় বন্ধ রেখেছে। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে কাজ চালিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে বুধবার সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে চীনা ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠকে বিকল্প অর্থায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সেতু সচিব জানান, এক্সপ্রেসওয়ের চালু হওয়া অংশে প্রত্যাশার চেয়ে বেশি যানবাহন চলছে। পুরো প্রকল্প চালু হলে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

একই দিনে বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের সভায় ভোলা ও লক্ষ্মীপুরের মধ্যে মেঘনা নদীর ওপর প্রস্তাবিত সেতু প্রকল্পও উপস্থাপন করা হয়। জাপানি প্রতিনিধিরা প্রকল্পটির প্রতি আগ্রহ দেখিয়েছেন।

ট্যাগ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চীনা ব্যাংক বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ

বাংলা ভিউজ

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহ চীনের

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নের আগ্রহ জানিয়েছে চীনের শ্যানডং প্রদেশের দুটি ব্যাংক ও একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। প্রকল্পের আর্থিক সংকট কাটিয়ে নির্মাণকাজ দ্রুত শেষ করার লক্ষ্যে তাদের সঙ্গে সেতু বিভাগের আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেয়ার হস্তান্তর নিয়ে আইনি বিরোধের কারণে সিঙ্গাপুরে সালিশি কার্যক্রম চলছে। এ কারণে দুই বছরের বেশি সময় ধরে প্রকল্পে ঋণ দেওয়া দুটি চীনা ব্যাংক কিস্তি ছাড় বন্ধ রেখেছে। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে কাজ চালিয়ে যাচ্ছে।

এ পরিস্থিতিতে বুধবার সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফের সঙ্গে চীনা ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বৈঠক করেন। বৈঠকে বিকল্প অর্থায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সেতু সচিব জানান, এক্সপ্রেসওয়ের চালু হওয়া অংশে প্রত্যাশার চেয়ে বেশি যানবাহন চলছে। পুরো প্রকল্প চালু হলে বিনিয়োগের অর্থ ফেরত পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে।

একই দিনে বাংলাদেশ-জাপান যৌথ পিপিপি প্ল্যাটফর্মের সভায় ভোলা ও লক্ষ্মীপুরের মধ্যে মেঘনা নদীর ওপর প্রস্তাবিত সেতু প্রকল্পও উপস্থাপন করা হয়। জাপানি প্রতিনিধিরা প্রকল্পটির প্রতি আগ্রহ দেখিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ