ঢাকা    বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
ফাইল ছবি
ফলো করুন

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯১ শিশু।

শনিবার, ২৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে ৯৫ জনের। বাকি ৭২১ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

এই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার ২৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে স্বাস্থ্যসেবা নিতে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ শিশু।

উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুদের মধ্যে ১ লাখ ৫ হাজার ২৯৮ জনকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ১ লাখ ১ হাজার ৫৩৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৭৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করা এবং জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগ : হাম শিশু মৃত্যু হামের উপসর্গ স্বাস্থ্য অধিদপ্তর

বাংলা ভিউজ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯১ শিশু।

শনিবার, ২৫ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই সকাল পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম আক্রান্ত শিশুর মৃত্যু হয়েছে ৯৫ জনের। বাকি ৭২১ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

এই সময়ে পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার ২৭২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে স্বাস্থ্যসেবা নিতে এসেছে ১ লাখ ২২ হাজার ৭৬৩ শিশু।

উপসর্গ নিয়ে হাসপাতালে আসা শিশুদের মধ্যে ১ লাখ ৫ হাজার ২৯৮ জনকে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ১ লাখ ১ হাজার ৫৩৫ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত এ বিভাগে হাম ও হামের উপসর্গে ৩৭৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ৬৪ হাজার ৫৭৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করা এবং জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ