ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শনিরআখড়ায় ব্যবসায়ীকে গুলির ঘটনায় আসামির দুই দিনের রিমান্ড

ছবি: সংগৃহীত
ফলো করুন

রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় ক্রোকারিজের দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি করার ঘটনায় অস্ত্র আইনে করা মামলায় মঞ্জুরুল ইসলাম নামে এক আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তদন্ত কর্মকর্তার রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার এসআই মিঠুন মণ্ডল আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানির সময় মঞ্জুরুলকে আদালতে হাজির করা হয়। তার মাথায় ব্যান্ডেজ দেখা যায়।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ৮টার দিকে দক্ষিণ দনিয়া-শনিরআখড়া এলাকায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে ব্যবসায়ী মো. আসলাম খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়।

পুলিশের দাবি, তার কাছ থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়।

এ ঘটনায় কদমতলী থানার এসআই অশোক কুমার সরকার বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখানোর পর রোববার মঞ্জুরুলকে কারাগারে পাঠানো হয়। একই দিন তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

মঙ্গলবারের শুনানিতে মঞ্জুরুলের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বিচারক তার কিছু বলার আছে কি না জানতে চাইলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

আদালতে মঞ্জুরুল বলেন, গুলি তিনি করেননি; জসীম নামে একজন গুলি চালিয়েছে। তার দাবি, মোটরসাইকেল নিয়ে আগে থেকেই জসীমের সঙ্গে তার বিরোধ ছিল এবং ওই বিরোধের জেরেই তাকে ঘটনার সঙ্গে জড়ানো হয়েছে।

মঞ্জুরুল আরও দাবি করেন, স্ত্রী ও মেয়ের ক্ষতির ভয় দেখিয়ে তাকে ঘটনাস্থলে যেতে বাধ্য করা হয়েছিল। স্থানীয়দের মারধরে তার মাথায় আঘাত লেগেছে বলেও আদালতকে জানান তিনি।

রিমান্ড না দেওয়ার আবেদন জানিয়ে মঞ্জুরুল আদালতকে বলেন, তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। রিমান্ডে নিলে তার গুরুতর ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তবে উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত মঞ্জুরুল ইসলামের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

শনিরআখড়ায় ব্যবসায়ীকে গুলির ঘটনায় আসামির দুই দিনের রিমান্ড

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ