ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সরকারবিরোধী মতপ্রকাশে রাজনৈতিক পরিচয় দেখে আইন প্রয়োগ বন্ধ করতে হবে: রিজভী

ছবি: সংগৃহীত
ফলো করুন

সরকারের সমালোচনা বা বিরোধী মত প্রকাশ করলেই কাউকে আটক করা কিংবা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে আইন প্রয়োগের চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত ‘সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুতের সংকট-সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করেন, গ্যাস ও বিদ্যুতের সংকটকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার করে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং রাজপথে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। তাঁর দাবি, বর্তমান সংকট শুধু সরকারের অভ্যন্তরীণ কোনো সিদ্ধান্তের কারণে তৈরি হয়নি; আন্তর্জাতিক পরিস্থিতিও এর পেছনে ভূমিকা রাখছে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, এলএনজি আমদানিতে নানা প্রতিবন্ধকতা এবং মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি সমস্যার কারণে পরিস্থিতি জটিল হয়েছে। তবে সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের নেওয়া উদ্যোগকে উপেক্ষা করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনজীবন ব্যাহত করার চেষ্টা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় গ্রহণযোগ্য নয়।

গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দলের সরকারের সমালোচনা করার অধিকার রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, গঠনমূলক সমালোচনা সরকারের ভুল-ত্রুটি চিহ্নিত করতে সহায়তা করে। একইভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।

জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকেন্দ্রিক জাহাজ চলাচল ঝুঁকির মধ্যে পড়েছে। এর ফলে এলএনজি সরবরাহ ব্যবস্থায়ও প্রভাব পড়ছে। আমদানিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশের গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখা এতে কঠিন হয়ে পড়েছে।

রিজভী জানান, সংকট মোকাবিলায় অতিরিক্ত প্রায় ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত গ্যাস সংগ্রহের জন্য মিয়ানমার, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি। তাঁর মতে, আন্তর্জাতিক সরবরাহ সংকটের পাশাপাশি দেশের অভ্যন্তরে টার্মিনালের সমস্যাও বর্তমান জ্বালানি পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে।

রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব শুধু সরকারের সমস্যা তুলে ধরা নয়, সম্ভাব্য সমাধানের পথও জনগণের সামনে তুলে ধরা। সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল উভয়েরই দায়িত্বশীল ভূমিকা থাকা প্রয়োজন।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও স্বাধীনতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, গণমাধ্যম, শিক্ষা ও স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ও স্বাধীন না হলে গণতান্ত্রিক ব্যবস্থা বারবার বাধাগ্রস্ত হতে পারে।

নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরাসরি যুক্ত থাকায় এসব প্রতিষ্ঠানকে দলীয় প্রভাবের বাইরে থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

দেশে শিশু নিখোঁজের বিভিন্ন ঘটনার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, কয়েক মাসের মধ্যে বিপুলসংখ্যক শিশু নিখোঁজ হওয়ার খবর উদ্বেগ তৈরি করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেক শিশুকে উদ্ধার করলেও এ ধরনের ঘটনা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও জবাবদিহি নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তৈরি করে।

তিনি আরও বলেন, পুলিশ প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হলে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে। তাই সরকারবিরোধী মত প্রকাশের কারণে কাউকে হয়রানি করা বা রাজনৈতিক পরিচয় বিবেচনা করে আইন প্রয়োগের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সবার জন্য সমান আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতা, শিক্ষক, সাংস্কৃতিক সংগঠক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

ট্যাগ : বিএনপি রুহুল কবির রিজভী গ্যাস সংকট

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সরকারবিরোধী মতপ্রকাশে রাজনৈতিক পরিচয় দেখে আইন প্রয়োগ বন্ধ করতে হবে: রিজভী

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ