২০২৬ সালের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি। তবে পর্তুগালের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবার মনোনয়ন পাননি।
সর্বশেষ ২০২৩ সালে ব্যালন ডি’অর জেতা মেসি দুই বছর পর আবারও এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ফিরলেন। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে খেলা এই আর্জেন্টাইন তারকার সঙ্গে এবারের তালিকায় রয়েছেন ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর একাধিক তারকা।
ব্যালন ডি’অরের দৌড়ে মেসির পাশাপাশি আলোচনায় রয়েছেন লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হলান্ড ও রদ্রির মতো খেলোয়াড়রা।
পিএসজি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের উপস্থিতিও উল্লেখযোগ্য। ফলে এবার পুরস্কারের লড়াই বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
দুই বছর পর তালিকায় ফিরলেও মেসির জন্য এবারের প্রতিযোগিতা সহজ হবে না। বিশেষ করে তরুণ তারকা ইয়ামাল এবং দেম্বেলে, এমবাপে ও কেইনের মতো খেলোয়াড়রা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন। শেষ পর্যন্ত কার হাতে উঠবে ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার, সেটিই এখন দেখার বিষয়।
২০২৬ সালের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় থাকা খেলোয়াড়রা হলেন—
জুড বেলিংহাম, পাউ কুবারসি, উসমান দেম্বেলে, মার্ক কুকুরেয়া, লুইস দিয়াজ, ব্রুনো ফার্নান্দেজ, গ্যাব্রিয়েল, আর্লিং হলান্ড, হ্যারি কেইন, আশরাফ হাকিমি, খিচা কাভারেস্কাইয়া, লামিনে ইয়ামাল, সাদিও মানে, মার্কিনিওস, লাওতারো মার্তিনেজ, কিলিয়ান এমবাপে, নুনো মেন্দেস, লিওনেল মেসি, জোয়াও নেভেস, মাইকেল ওলিসে, উইলিয়াম পাচো, হুলিয়ান কিনিয়োনেস, ডেকলান রাইস, রদ্রি, ফাবিয়ান রুইজ, উইলিয়াম সালিবা, ফেরান তোরেস, দায়োত উপামেকানো, ভিনিসিয়ুস জুনিয়র ও ভিতিনিয়া।