ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে

ছবি: সংগৃহীত
ফলো করুন

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী। একই সঙ্গে জাতীয় পাঠ্যপুস্তকে তাঁর জীবন, মুক্তিযুদ্ধে অবদান, সততা ও দেশপ্রেমের বিষয়গুলো অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ‘মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানীর জন্মবার্ষিকী-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে উদযাপন ও জাতীয় পাঠ্যপুস্তকে তাঁর জীবনী-সংগ্রাম, সততা ও দেশপ্রেম অন্তর্ভুক্ত প্রসঙ্গে’ শীর্ষক নোটিশ দেন মনিরুল হক চৌধুরী।

নোটিশে তিনি বলেন, দেশের মুক্তিযুদ্ধে জেনারেল এমএজি ওসমানীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের কোনো উদ্যোগ দেখা যায় না। সম্প্রতি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে আয়োজনের সীমাবদ্ধতা দেখে তিনি হতাশ হয়েছেন বলেও উল্লেখ করেন।

মনিরুল হক চৌধুরীর ভাষ্য, ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী সরকারি স্বীকৃতি না পাওয়ার অন্যতম কারণ হতে পারে পাঠ্যপুস্তকে তাঁর জীবন ও অবদান যথাযথভাবে তুলে না ধরা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ওসমানীর ভূমিকা তুলে ধরতে পাঠ্যবইয়ে তাঁর জীবন-সংগ্রাম ও দেশপ্রেমের বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, বাঙালি জাতীয়তাবাদের বিকাশ এবং মুক্তিযুদ্ধে জেনারেল ওসমানীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবসরজীবনের বয়সে তিনি মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব গ্রহণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। স্বাধীনতার পর সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও একদলীয় শাসনব্যবস্থার প্রতিবাদে পদত্যাগের ঘটনাটিও তাঁর রাজনৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য বলেন, জাতীয় সংসদের মূল প্রবেশদ্বারের নাম ‘এমএজি ওসমানী গেট’ করার পাশাপাশি জাতীয় পাঠ্যপুস্তকে তাঁর জীবন ও মুক্তিযুদ্ধের অবদান অন্তর্ভুক্ত করা হলে নতুন প্রজন্ম তাঁর সম্পর্কে আরও বিস্তারিত জানার সুযোগ পাবে।

এ জন্য সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

ট্যাগ : জাতীয় সংসদ মুক্তিযুদ্ধ

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ওসমানীর জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি সংসদে

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ