ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ছবি: সংগৃহীত
ফলো করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর ‘ইসলামী দল’ হিসেবে বিবেচনা করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ শব্দটি বাদ দিয়েছে। ফলে দলটির লোগোতে ইসলামের বিষয়টি আর প্রতিফলিত হচ্ছে না বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতের নির্বাচনি ইশতেহারেও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করীম বলেন, জামায়াতের আমির এর আগে জানিয়েছেন, তারা শরিয়া অনুযায়ী নয়, বরং প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এসব বিষয় বিবেচনায় জামায়াতকে আর ইসলামী দল বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতসহ ১১ দলের লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাবিতে লংমার্চ করার পরও সংসদে বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় বলা হয়েছে। তাহলে বিপুল অর্থ ব্যয় করে লংমার্চের প্রয়োজন কেন হলো, সেই প্রশ্ন তোলেন তিনি।

একই অনুষ্ঠানে বিএনপির বিরুদ্ধেও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন চরমোনাই পীর। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু তাদের কর্মকাণ্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, সংসদে ইতোমধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন করা হয়েছে। সরকার এ ধরনের আইন থেকে সরে না এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

ট্যাগ : বাংলাদেশ জামায়াতে ইসলাম মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আর ‘ইসলামী দল’ হিসেবে বিবেচনা করা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, জামায়াতে ইসলামী তাদের দলীয় লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ শব্দটি বাদ দিয়েছে। ফলে দলটির লোগোতে ইসলামের বিষয়টি আর প্রতিফলিত হচ্ছে না বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতের নির্বাচনি ইশতেহারেও ইসলাম অনুযায়ী দেশ পরিচালনার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করীম বলেন, জামায়াতের আমির এর আগে জানিয়েছেন, তারা শরিয়া অনুযায়ী নয়, বরং প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। এসব বিষয় বিবেচনায় জামায়াতকে আর ইসলামী দল বলা যায় না বলে মন্তব্য করেন তিনি।

জামায়াতসহ ১১ দলের লংমার্চ নিয়েও প্রশ্ন তোলেন ইসলামী আন্দোলনের আমির। তিনি বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাবিতে লংমার্চ করার পরও সংসদে বিদ্যুৎ সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় বলা হয়েছে। তাহলে বিপুল অর্থ ব্যয় করে লংমার্চের প্রয়োজন কেন হলো, সেই প্রশ্ন তোলেন তিনি।

একই অনুষ্ঠানে বিএনপির বিরুদ্ধেও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করেন চরমোনাই পীর। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবে না। কিন্তু তাদের কর্মকাণ্ডে সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না।

তিনি আরও বলেন, সংসদে ইতোমধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন করা হয়েছে। সরকার এ ধরনের আইন থেকে সরে না এলে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিবাদ কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ