ঢাকা    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ ২৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেঘমল্লার বসুকে উদ্ধার, এখন শঙ্কামুক্ত

ছবি: সংগৃহীত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম।

তিনি জানান, মেঘমল্লার বসুকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকায় তাকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারের পর মেঘমল্লারকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুহাম্মদ মোস্তাকিম জানান, চিকিৎসকরা পাকস্থলী ওয়াশ করার পর মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেঘমল্লার বসু। ওই সময় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানিয়েছিলেন, একাধিক ঘুমের ওষুধ সেবন করে মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

ট্যাগ : ঢাকা বিশ্ববিদ্যালয় মেঘমল্লার বসু

বাংলা ভিউজ

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সোহরাওয়ার্দী উদ্যান থেকে মেঘমল্লার বসুকে উদ্ধার, এখন শঙ্কামুক্ত

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মেঘমল্লার বসুকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোস্তাকিম।

তিনি জানান, মেঘমল্লার বসুকে বাসায় খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকায় তাকে আশঙ্কাজনক অবস্থায় পাওয়া যায়।

উদ্ধারের পর মেঘমল্লারকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

মুহাম্মদ মোস্তাকিম জানান, চিকিৎসকরা পাকস্থলী ওয়াশ করার পর মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ঘুমের ওষুধ সেবনের মাধ্যমে আত্মহত্যার চেষ্টা করেছিলেন মেঘমল্লার বসু। ওই সময় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানিয়েছিলেন, একাধিক ঘুমের ওষুধ সেবন করে মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ