ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

'ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার'

পিট হেগসেথ | ছবি: সংগৃহীত
ফলো করুন

ইরান যুদ্ধকে কেন্দ্র করে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি হিসাবে ৩ হাজার ৭৫০ কোটি ডলারের সমান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) মার্কিন সিনেটের বরাদ্দ কমিটির এক শুনানিতে তিনি যুদ্ধের ব্যয়ের এই হিসাব তুলে ধরেন।

শুনানিতে সিনেটরদের প্রশ্নের জবাবে হেগসেথ জানান, এখন পর্যন্ত পেন্টাগনের হাতে থাকা হিসাব অনুযায়ী ইরান যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে যুদ্ধসংক্রান্ত ব্যয়ের প্রাথমিক হিসাব ধরা হয়েছিল প্রায় ২৯ বিলিয়ন ডলার। সেই হিসাবে অল্প সময়ের ব্যবধানেই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলমান সামরিক কার্যক্রম অব্যাহত রাখা এবং বাজেটের ঘাটতি পূরণে মার্কিন প্রশাসন প্রায় ৬৭ বিলিয়ন ডলারের অতিরিক্ত তহবিল চেয়েছে। এই অর্থ পেন্টাগনের বিভিন্ন অভিযান, অস্ত্র, রসদ ও সামরিক সহায়তা কার্যক্রমে ব্যয় করা হতে পারে।

যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র পিট হেগসেথ পেন্টাগন

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

'ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার'

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

ইরান যুদ্ধকে কেন্দ্র করে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট ব্যয় দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি হিসাবে ৩ হাজার ৭৫০ কোটি ডলারের সমান। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) মার্কিন সিনেটের বরাদ্দ কমিটির এক শুনানিতে তিনি যুদ্ধের ব্যয়ের এই হিসাব তুলে ধরেন।

শুনানিতে সিনেটরদের প্রশ্নের জবাবে হেগসেথ জানান, এখন পর্যন্ত পেন্টাগনের হাতে থাকা হিসাব অনুযায়ী ইরান যুদ্ধ পরিচালনায় যুক্তরাষ্ট্রের ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।

এর আগে মে মাসের মাঝামাঝি সময়ে যুদ্ধসংক্রান্ত ব্যয়ের প্রাথমিক হিসাব ধরা হয়েছিল প্রায় ২৯ বিলিয়ন ডলার। সেই হিসাবে অল্প সময়ের ব্যবধানেই যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলমান সামরিক কার্যক্রম অব্যাহত রাখা এবং বাজেটের ঘাটতি পূরণে মার্কিন প্রশাসন প্রায় ৬৭ বিলিয়ন ডলারের অতিরিক্ত তহবিল চেয়েছে। এই অর্থ পেন্টাগনের বিভিন্ন অভিযান, অস্ত্র, রসদ ও সামরিক সহায়তা কার্যক্রমে ব্যয় করা হতে পারে।

যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ