ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্রের কাছে জাহাজে মার্কিন হামলার অভিযোগ

ছবি : সংগৃহীত
ফলো করুন

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

ইসরাইলের দাবি, নিহত হামাস কমান্ডারের নাম মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদি। তিনি হামাসের নুখবা ইউনিটের কমান্ডার ছিলেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের সুফা সামরিক ঘাঁটিতে হামলা ও অনুপ্রবেশের নেতৃত্ব দিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, সুফা ঘাঁটিতে প্রাণঘাতী হামলার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গাজায় চলমান ইসরাইল-হামাস সংঘাতেও আল-কাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আইডিএফের দাবি, যুদ্ধ চলাকালে রাফাহ এলাকায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রেও আল-কাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এ ছাড়া হামাসের সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়া, সংগঠনটির সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং ভবিষ্যৎ হামলার প্রস্তুতির সঙ্গে তিনি জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছে ইসরাইলি বাহিনী।

আইডিএফ আরও জানিয়েছে, ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য আল-কাদি যে তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন, তা দূর করতেই তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

তবে আল-কাদিকে হত্যার বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরাইলি বাহিনীর এমন দাবির স্বাধীন সত্যতাও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তথ্যসূত্র: এনডিটিভি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র খারগ দ্বীপ তেলবাহী জাহাজ

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্রের কাছে জাহাজে মার্কিন হামলার অভিযোগ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের এক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ।

ইসরাইলের দাবি, নিহত হামাস কমান্ডারের নাম মুহাম্মদ মাহমুদ মারশাদ আল-কাদি। তিনি হামাসের নুখবা ইউনিটের কমান্ডার ছিলেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের সুফা সামরিক ঘাঁটিতে হামলা ও অনুপ্রবেশের নেতৃত্ব দিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইডিএফ জানায়, সুফা ঘাঁটিতে প্রাণঘাতী হামলার নেতৃত্ব দেওয়ার পাশাপাশি গাজায় চলমান ইসরাইল-হামাস সংঘাতেও আল-কাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আইডিএফের দাবি, যুদ্ধ চলাকালে রাফাহ এলাকায় হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের আটকে রাখার ক্ষেত্রেও আল-কাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

এ ছাড়া হামাসের সদস্যদের সামরিক প্রশিক্ষণ দেওয়া, সংগঠনটির সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং ভবিষ্যৎ হামলার প্রস্তুতির সঙ্গে তিনি জড়িত ছিলেন বলেও অভিযোগ করেছে ইসরাইলি বাহিনী।

আইডিএফ আরও জানিয়েছে, ইসরাইলি সেনা ও বেসামরিক নাগরিকদের জন্য আল-কাদি যে তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিলেন, তা দূর করতেই তাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

তবে আল-কাদিকে হত্যার বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরাইলি বাহিনীর এমন দাবির স্বাধীন সত্যতাও তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি।

তথ্যসূত্র: এনডিটিভি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ