ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে: হুমায়ুন কবির

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চললেও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে যোগ দেওয়ার আগে এ সফর হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে সফরের জন্য এখনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার সম্ভাবনা নেই।

জাতিসংঘ সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে বাংলাদেশের নতুন অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা তুলে ধরবেন।

যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি। তবে বৈঠকের চূড়ান্ত সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি প্রতিমন্ত্রী।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তার ভাষ্য, জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় আন্তর্জাতিক উদ্যোগ ও জোটে বাংলাদেশ অংশ নেবে। সেই দৃষ্টিকোণ থেকে মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণকে অস্বাভাবিক হিসেবে দেখছেন না তিনি।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতেই বোয়িং কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে আরও উড়োজাহাজ কেনার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

সরকার এর আগে জানিয়েছে, দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণ এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেও নতুন উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান হুমায়ুন কবির ভারত সফর

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা চলছে: হুমায়ুন কবির

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চললেও এখনো দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশনে যোগ দেওয়ার আগে এ সফর হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিকদের নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। তবে সফরের জন্য এখনো নির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত যাওয়ার সম্ভাবনা নেই।

জাতিসংঘ সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে বাংলাদেশের নতুন অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার বার্তা তুলে ধরবেন।

যুক্তরাষ্ট্র সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি। তবে বৈঠকের চূড়ান্ত সময়সূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি প্রতিমন্ত্রী।

মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়েও কথা বলেন হুমায়ুন কবির। তার ভাষ্য, জাতীয় স্বার্থ বিবেচনায় প্রয়োজনীয় আন্তর্জাতিক উদ্যোগ ও জোটে বাংলাদেশ অংশ নেবে। সেই দৃষ্টিকোণ থেকে মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণকে অস্বাভাবিক হিসেবে দেখছেন না তিনি।

যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, দেশের প্রয়োজন ও চাহিদার ভিত্তিতেই বোয়িং কেনা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে আরও উড়োজাহাজ কেনার বিষয়টিও বিবেচনা করা হতে পারে।

সরকার এর আগে জানিয়েছে, দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণ এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার অংশ হিসেবেও নতুন উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ