ঢাকা    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ | ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে একক উৎসের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ও বহুমুখী উৎস নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে আফ্রিকার বিভিন্ন দেশসহ নতুন বাজার থেকে জ্বালানি সংগ্রহের সম্ভাবনা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ব্র্যান্ডিং নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, কোনো একটি নির্দিষ্ট উৎসের ওপর অতিরিক্ত নির্ভরতা থাকলে যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা বা বৈশ্বিক সরবরাহ সংকটের সময় দেশের অর্থনীতিতে বড় চাপ তৈরি হতে পারে। এ ঝুঁকি কমাতেই সরকার জ্বালানি সরবরাহের উৎস বাড়ানোর চেষ্টা করছে।

তিনি জানান, আফ্রিকার কয়েকটি দেশের সঙ্গে জ্বালানি সংগ্রহের সম্ভাবনা নিয়ে কাজ চলছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদন, এলএনজির নতুন উৎস এবং সমুদ্রসম্পদকেন্দ্রিক ব্লু ইকোনমির সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

নবায়নযোগ্য জ্বালানি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিভিন্ন সরকারি দপ্তর ও স্থাপনায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বর্জ্য থেকে বিদ্যুৎ ও জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও বিদেশি অংশীদারদের সঙ্গে আলোচনা চলছে। এ বিষয়ে চীন ও জাপানসহ বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে এলএনজি আমদানির ক্ষেত্রেও একাধিক উৎস নিশ্চিত করতে চায় সরকার।

শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতিতে অর্থনৈতিক কূটনীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশি বিনিয়োগ বাড়াতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, হয়রানি কমানো এবং সরকারি সেবাকে আরও ডিজিটাল ও সহজ করার কাজ চলছে।

বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়েও কথা বলেন তিনি। তার মতে, বাংলাদেশকে শুধু প্রাকৃতিক দুর্যোগ, অভিবাসন সংকট বা অন্যান্য সমস্যার দেশ হিসেবে তুলে ধরলে দেশের পূর্ণ চিত্র প্রকাশ পায় না। গণতান্ত্রিক অগ্রগতি, অর্থনৈতিক সম্ভাবনা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিকেও বিশ্বের সামনে তুলে ধরতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ মঞ্চে দেশের নতুন সম্ভাবনা, উন্নয়নের আকাঙ্ক্ষা এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

জলবায়ু পরিবর্তন, উন্নয়নের অধিকার, বৈশ্বিক স্বাস্থ্য ও মহামারি মোকাবিলা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পাশাপাশি রোহিঙ্গা সংকটও বাংলাদেশ গুরুত্বের সঙ্গে তুলে ধরবে বলে জানান তিনি।

শামা ওবায়েদ বলেন, বড় ধরনের পরিবর্তন তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। তবে বিভিন্ন খাতে গুণগত পরিবর্তনের কাজ শুরু হয়েছে এবং বাংলাদেশকে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই সরকারের লক্ষ্য।

ট্যাগ : শামা ওবায়েদ ইসলাম জ্বালানি সংকট

বাংলা ভিউজ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানির বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ