ঢাকা    শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ ৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সোনার দামে পরিবর্তন, নতুন রেটে বিক্রি চলছে

ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের বাজারে সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। নতুন সমন্বয়ের পর বিভিন্ন ক্যারেটের সোনা নতুন দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (১৯ জুন) নতুন এ মূল্য নির্ধারণ করে, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় এবং সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকায়।

বাজুসের তথ্য অনুযায়ী, গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

ট্যাগ : সোনা রুপা বাজুস

বাংলা ভিউজ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

সোনার দামে পরিবর্তন, নতুন রেটে বিক্রি চলছে

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

দেশের বাজারে সোনার দাম ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। নতুন সমন্বয়ের পর বিভিন্ন ক্যারেটের সোনা নতুন দরে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (১৯ জুন) নতুন এ মূল্য নির্ধারণ করে, যা একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় এবং সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও সমন্বয় করা হয়েছে। নতুন দামে ২২ ক্যারেটের রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ২৪৯ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৬ টাকা এবং ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকায়।

বাজুসের তথ্য অনুযায়ী, গত বছর দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ