দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর পর নতুন মূল্যেই চলছে বেচাকেনা। শুক্রবার (৩০ অক্টোবর) থেকে কার্যকর হওয়া নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। শনিবারও একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।
নতুন মূল্যতালিকায় ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে আগের তুলনায় ১ হাজার ১০৮ টাকা কমানো হয়েছে। ১১ দশমিক ৬৬৪ গ্রাম ওজনের এক ভরি স্বর্ণের ক্ষেত্রে এই মূল্য প্রযোজ্য।
অন্যান্য মানের স্বর্ণের দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে। ভ্যাটসহ ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।
মূল্যতালিকার তথ্য অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির আগের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। নতুন দরে তা কমে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায় দাঁড়িয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। ফলে শনিবারও ক্রেতাদের স্বর্ণ কিনতে হবে নির্ধারিত এই নতুন মূল্য অনুযায়ী।
মন্তব্যসমূহ