ঢাকা    শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ডিএসইর বাজার মূলধন কমল ৭ হাজার কোটি টাকার বেশি

ছবি: সংগৃহীত
ফলো করুন

সপ্তাহজুড়ে শেয়ারবাজারে দরপতনের প্রভাবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন থেকে কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্যসূচক নিম্নমুখী ছিল। তবে সূচক ও বাজার মূলধন কমলেও সপ্তাহটিতে বেড়েছে লেনদেনের পরিমাণ।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই অঙ্ক ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা।

দরপতনের চিত্র দেখা গেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫০টির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১০৯টির এবং ২৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে। পাশাপাশি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক ১৯ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ এবং বাছাই করা ভালো কোম্পানির ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ হারিয়েছে।

দরপতনের বিপরীতে লেনদেনের পরিমাণে ছিল ইতিবাচক প্রবণতা। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৪৫০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৮৫ কোটি ২০ লাখ টাকা। ফলে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৮৭ লাখ টাকা, যা শতকরা হিসাবে ১৩ দশমিক ৮৮ শতাংশ।

লেনদেনের পরিমাণ বিবেচনায় গত সপ্তাহে শীর্ষে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতিদিন গড়ে ২০ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৬৬ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে ২০ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৬৪ লাখ টাকা দৈনিক গড় লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে সিটি ব্যাংক, সায়হাম টেক্সটাইল, মতিন স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা ও শাহজিবাজার পাওয়ার।

ট্যাগ : শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ডিএসইর বাজার মূলধন কমল ৭ হাজার কোটি টাকার বেশি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সপ্তাহজুড়ে শেয়ারবাজারে দরপতনের প্রভাবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন থেকে কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই মূল্যসূচক নিম্নমুখী ছিল। তবে সূচক ও বাজার মূলধন কমলেও সপ্তাহটিতে বেড়েছে লেনদেনের পরিমাণ।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৭৪ হাজার ৪৭৬ কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই অঙ্ক ছিল ৬ লাখ ৮১ হাজার ৫৮৭ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ৭ হাজার ১১১ কোটি টাকা।

দরপতনের চিত্র দেখা গেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫০টির শেয়ার ও ইউনিটের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে ১০৯টির এবং ২৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ১৯ পয়েন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমেছে। পাশাপাশি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ডিএসই শরিয়াহ্ সূচক ১৯ দশমিক ৭৩ পয়েন্ট বা ১ দশমিক ৮৪ শতাংশ এবং বাছাই করা ভালো কোম্পানির ডিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৫৪ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৯ শতাংশ হারিয়েছে।

দরপতনের বিপরীতে লেনদেনের পরিমাণে ছিল ইতিবাচক প্রবণতা। গত সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড়ে ৪৫০ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৮৫ কোটি ২০ লাখ টাকা। ফলে দৈনিক গড় লেনদেন বেড়েছে ৬৪ কোটি ৮৭ লাখ টাকা, যা শতকরা হিসাবে ১৩ দশমিক ৮৮ শতাংশ।

লেনদেনের পরিমাণ বিবেচনায় গত সপ্তাহে শীর্ষে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)। প্রতিষ্ঠানটির শেয়ার প্রতিদিন গড়ে ২০ কোটি ৯৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৬৬ শতাংশ।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার প্রতিদিন গড়ে ২০ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ৬৪ লাখ টাকা দৈনিক গড় লেনদেন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক।

লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে সিটি ব্যাংক, সায়হাম টেক্সটাইল, মতিন স্পিনিং, আনোয়ার গ্যালভানাইজিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ফার্মা ও শাহজিবাজার পাওয়ার।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ