ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কোলে নেওয়া শিশুই এবার মেসির বিশ্বকাপ প্রতিপক্ষ

কোলে নেওয়া শিশুই এবার মেসির বিশ্বকাপ প্রতিপক্ষ
ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল এবারের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। এবার শিরোপার লড়াইয়েও তৈরি হয়েছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।

আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত ফাইনাল। তবে ম্যাচের আগেই আলোচনার বড় অংশজুড়ে রয়েছেন দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল।

তাদের মুখোমুখি হওয়ার খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে প্রায় দুই দশক আগে তোলা একটি ছবি। সেখানে মাত্র ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে হাসতে দেখা যায় তরুণ মেসিকে।

স্পেনের অন্যতম প্রধান তারকা হয়ে ওঠা ইয়ামাল এর আগে জানিয়েছিলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মেসির মুখোমুখি হওয়া তার জন্য বিশেষ একটি অভিজ্ঞতা হবে। এবার সেই প্রত্যাশাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

মেসির বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে ক্রীড়াভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএনকে ইয়ামাল বলেছিলেন, “আমি এখন কিছুটা বড় হয়েছি, লিও’র বয়সও বেড়েছে। আশা করছি ফাইনালে ওর মুখোমুখি হতে পারব। বিশেষ করে ফিনালিসিমা ম্যাচটি যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় সুযোগ।”

২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য উদ্যোগের অংশ হিসেবে ঐতিহাসিক ছবিটি তোলা হয়েছিল। ইউনিসেফের লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকটি পরিবারের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন তখনকার ২০ বছর বয়সী মেসি।

লটারিতে নির্বাচিত পরিবারগুলোর মধ্যে ছিল ইয়ামালের পরিবারও। সেই সময় কেউই হয়তো কল্পনা করেননি, ছবির তরুণ ফুটবলারটি একদিন ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হবেন। আর তার কোলে থাকা শিশুটিও পরবর্তীতে বিশ্ব ফুটবলের আলোচিত প্রতিভাদের একজন হয়ে উঠবেন।

সময়ের পরিক্রমায় দুজনই এখন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। তবে এবার তারা কোনো দাতব্য আয়োজন কিংবা ফটোশুটে পাশাপাশি দাঁড়াবেন না। বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন মেসি ও ইয়ামাল।

একদিকে অভিজ্ঞতা, সাফল্য ও অসংখ্য রেকর্ডে সমৃদ্ধ মেসি। অন্যদিকে নতুন প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা ইয়ামাল। প্রায় দুই দশক আগের একটি ছবির দুই চরিত্রের এই মুখোমুখি লড়াই বিশ্বকাপ ফাইনালকে দিয়েছে রূপকথার আবহ।

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি আর্জেন্টিনা স্পেন লামিন ইয়ামাল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬


কোলে নেওয়া শিশুই এবার মেসির বিশ্বকাপ প্রতিপক্ষ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল এবারের সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল। এবার শিরোপার লড়াইয়েও তৈরি হয়েছে নতুন ইতিহাস। প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা।

আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের বহুল প্রতীক্ষিত ফাইনাল। তবে ম্যাচের আগেই আলোচনার বড় অংশজুড়ে রয়েছেন দুই প্রজন্মের দুই তারকা লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল।

তাদের মুখোমুখি হওয়ার খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে প্রায় দুই দশক আগে তোলা একটি ছবি। সেখানে মাত্র ছয় মাস বয়সী ইয়ামালকে কোলে নিয়ে হাসতে দেখা যায় তরুণ মেসিকে।

স্পেনের অন্যতম প্রধান তারকা হয়ে ওঠা ইয়ামাল এর আগে জানিয়েছিলেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে মেসির মুখোমুখি হওয়া তার জন্য বিশেষ একটি অভিজ্ঞতা হবে। এবার সেই প্রত্যাশাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে।

মেসির বিপক্ষে খেলার সম্ভাবনা নিয়ে ক্রীড়াভিত্তিক ওটিটি প্ল্যাটফর্ম ডিএজেডএনকে ইয়ামাল বলেছিলেন, “আমি এখন কিছুটা বড় হয়েছি, লিও’র বয়সও বেড়েছে। আশা করছি ফাইনালে ওর মুখোমুখি হতে পারব। বিশেষ করে ফিনালিসিমা ম্যাচটি যেহেতু মাঠে গড়ায়নি, তাই এই ফাইনালটি আমার জন্য অনেক বড় সুযোগ।”

২০০৭ সালে বার্সেলোনা ফাউন্ডেশনের একটি দাতব্য উদ্যোগের অংশ হিসেবে ঐতিহাসিক ছবিটি তোলা হয়েছিল। ইউনিসেফের লটারির মাধ্যমে নির্বাচিত কয়েকটি পরিবারের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন তখনকার ২০ বছর বয়সী মেসি।

লটারিতে নির্বাচিত পরিবারগুলোর মধ্যে ছিল ইয়ামালের পরিবারও। সেই সময় কেউই হয়তো কল্পনা করেননি, ছবির তরুণ ফুটবলারটি একদিন ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হবেন। আর তার কোলে থাকা শিশুটিও পরবর্তীতে বিশ্ব ফুটবলের আলোচিত প্রতিভাদের একজন হয়ে উঠবেন।

সময়ের পরিক্রমায় দুজনই এখন ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে। তবে এবার তারা কোনো দাতব্য আয়োজন কিংবা ফটোশুটে পাশাপাশি দাঁড়াবেন না। বিশ্বকাপের শিরোপা জয়ের লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন মেসি ও ইয়ামাল।

একদিকে অভিজ্ঞতা, সাফল্য ও অসংখ্য রেকর্ডে সমৃদ্ধ মেসি। অন্যদিকে নতুন প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা ইয়ামাল। প্রায় দুই দশক আগের একটি ছবির দুই চরিত্রের এই মুখোমুখি লড়াই বিশ্বকাপ ফাইনালকে দিয়েছে রূপকথার আবহ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ