ঢাকা    বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল দুই সাংবাদিকের

ছবি : সংগৃহিত
ফলো করুন

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বড় পর্দায় আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাসের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

বুধবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসীমউদ্দীন ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাকিবুল হাসান (৪০) ও মো. রবিউল আলম রাজু (৫৮)। শাকিবুল দৈনিক সংবাদ দিগন্ত এবং রবিউল আলম প্রাণের বাংলাদেশ পত্রিকায় কর্মরত ছিলেন। তারা দুজনই রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করতেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, রাজলক্ষ্মী এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দুজনকে সড়কে পড়ে থাকতে দেখেন। রবিউল আলম তখন কোনো সাড়া দিচ্ছিলেন না। তবে শাকিবুল জীবিত ছিলেন।

স্থানীয় কয়েকজনের সহায়তায় প্রথমে তাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার আগে শাকিবুল তার মোবাইল ফোনের পাসওয়ার্ড জানিয়ে দেন। পরে সেই ফোন থেকে পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বলেন, “রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে খবর পাই, সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক মারা গেছেন। বর্তমানে তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

দুই সাংবাদিকের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোক নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি দ্রুত শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সহকর্মীরা।

ট্যাগ : সড়ক দুর্ঘটনা উত্তরা সাংবাদিক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল দুই সাংবাদিকের

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বড় পর্দায় আর্জেন্টিনার ফুটবল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাসের ধাক্কায় তাদের মৃত্যু হয়।

বুধবার গভীর রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জসীমউদ্দীন ও রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাকিবুল হাসান (৪০) ও মো. রবিউল আলম রাজু (৫৮)। শাকিবুল দৈনিক সংবাদ দিগন্ত এবং রবিউল আলম প্রাণের বাংলাদেশ পত্রিকায় কর্মরত ছিলেন। তারা দুজনই রাজধানীর দক্ষিণখান এলাকায় বসবাস করতেন।

এক প্রত্যক্ষদর্শী জানান, রাজলক্ষ্মী এলাকায় হঠাৎ বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে তিনি দুজনকে সড়কে পড়ে থাকতে দেখেন। রবিউল আলম তখন কোনো সাড়া দিচ্ছিলেন না। তবে শাকিবুল জীবিত ছিলেন।

স্থানীয় কয়েকজনের সহায়তায় প্রথমে তাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার আগে শাকিবুল তার মোবাইল ফোনের পাসওয়ার্ড জানিয়ে দেন। পরে সেই ফোন থেকে পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর দেওয়া হয়।

উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মুনসুর বলেন, “রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার দিকে কুর্মিটোলা হাসপাতাল থেকে খবর পাই, সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক মারা গেছেন। বর্তমানে তাদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”

দুই সাংবাদিকের মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোক নেমে এসেছে। দুর্ঘটনায় জড়িত গাড়িটি দ্রুত শনাক্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সহকর্মীরা।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ