ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে ঢাকা ছাড়লেন স্পিকার

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম | ছবি: সংগৃহীত
ফলো করুন

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানাতে দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন তিনি।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্পিকারের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাবেন।

আধুনিক কাতারের অন্যতম রূপকার হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি ১২ জুলাই ২০২৬ সালে ৭৪ বছর বয়সে মারা যান। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার শাসনামলে দেশটি অর্থনীতি, জ্বালানি, কূটনীতি ও গণমাধ্যম খাতে দ্রুত অগ্রগতি অর্জন করে।

সংসদ সচিবালয় জানিয়েছে, কাতারে নির্ধারিত কর্মসূচি শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

ট্যাগ : স্পিকার জাতীয় সংসদ কাতার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সমবেদনা জানাতে ঢাকা ছাড়লেন স্পিকার

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা জানাতে দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার বেলা ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের উদ্দেশে যাত্রা করেন তিনি।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখার সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্পিকারের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

সফরকালে স্পিকার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক ও সমবেদনা জানাবেন।

আধুনিক কাতারের অন্যতম রূপকার হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি ১২ জুলাই ২০২৬ সালে ৭৪ বছর বয়সে মারা যান। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তার শাসনামলে দেশটি অর্থনীতি, জ্বালানি, কূটনীতি ও গণমাধ্যম খাতে দ্রুত অগ্রগতি অর্জন করে।

সংসদ সচিবালয় জানিয়েছে, কাতারে নির্ধারিত কর্মসূচি শেষে আগামী ১৬ জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ