ঢাকা    মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ ১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করতে আবারও ঢাবিতে প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহিত
ফলো করুন

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে দেশের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ আয়োজন করেছে।

অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধনী পর্ব শেষে বেলা ১টা থেকে আয়োজনটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটি দেশের উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ের একটি সমন্বিত কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা, প্রশিক্ষণ, পরামর্শ, বিনিয়োগের সুযোগ এবং আবেদনসংক্রান্ত তথ্য একই জায়গা থেকে পাওয়া যাবে।

প্ল্যাটফর্মটিতে উদ্যোক্তারা বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান ও সহায়তাকারী সংস্থার সঙ্গে যোগাযোগের সুযোগও পাবেন। এতে স্টার্টআপ খাতের বিচ্ছিন্ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় সেবা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদের।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

এর অংশ হিসেবে সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় প্ল্যাটফর্মটি চালু হলে উদ্যোক্তারা তহবিল, প্রশিক্ষণ ও বিনিয়োগসংক্রান্ত সুযোগ সম্পর্কে সহজে জানতে পারবেন।

আয়োজকেরা আশা করছেন, এ উদ্যোগ দেশে নতুন ব্যবসা ও প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সহায়ক হবে।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

জাতীয় স্টার্টআপ প্ল্যাটফর্ম উদ্বোধন করতে আবারও ঢাবিতে প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image

তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও উদ্যোক্তা সম্ভাবনাকে দেশের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানটি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এ আয়োজন করেছে।

অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধনের কথা রয়েছে। উদ্বোধনী পর্ব শেষে বেলা ১টা থেকে আয়োজনটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

সংশ্লিষ্টদের মতে, নতুন ডিজিটাল প্ল্যাটফর্মটি দেশের উদ্যোক্তাদের জন্য জাতীয় পর্যায়ের একটি সমন্বিত কেন্দ্র হিসেবে কাজ করবে। এর মাধ্যমে সরকারি সহায়তা, প্রশিক্ষণ, পরামর্শ, বিনিয়োগের সুযোগ এবং আবেদনসংক্রান্ত তথ্য একই জায়গা থেকে পাওয়া যাবে।

প্ল্যাটফর্মটিতে উদ্যোক্তারা বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠান ও সহায়তাকারী সংস্থার সঙ্গে যোগাযোগের সুযোগও পাবেন। এতে স্টার্টআপ খাতের বিচ্ছিন্ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় সেবা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদের।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা সূচনা বক্তব্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. মোর্শেদ হাসান খান স্বাগত বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

এর অংশ হিসেবে সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নের জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় প্ল্যাটফর্মটি চালু হলে উদ্যোক্তারা তহবিল, প্রশিক্ষণ ও বিনিয়োগসংক্রান্ত সুযোগ সম্পর্কে সহজে জানতে পারবেন।

আয়োজকেরা আশা করছেন, এ উদ্যোগ দেশে নতুন ব্যবসা ও প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে সহায়ক হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ